বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থা নির্বাচন ২০২৬ এ সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপ এর বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেল। সাবেক ক্রিকেটার ও অভিজ্ঞ ক্রীড়া সংগঠক হিসেবে তিনি জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়ন, প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ এবং ক্রীড়া সংগঠনগুলোর কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেল বাগেরহাট জেলা ক্রিকেট দলের সাবেক উইকেটকিপার কাম ব্যাটসম্যান। তিনি ডি.আর. রয়েজ ক্লাবের প্রথম বিভাগ ক্রিকেট দলের সভাপতি, ইয়ং সানরাইজ স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় বিভাগ ক্রিকেট দলের সভাপতি এবং সরুই স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরুই স্পোর্টিং ক্লাবের প্রথম বিভাগ ক্রিকেট দলের সাবেক চ্যাম্পিয়ন ।
সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেল জানান, প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে সুযোগ সৃষ্টি ও প্রশিক্ষণের ব্যবস্থা, ক্লাব ও ক্রীড়া সংগঠনগুলোর উন্নয়ন এবং সক্রিয়করণ তাঁর অন্যতম লক্ষ্য। পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, তরুণদের মাদকমুক্ত সমাজ গঠনে সম্পৃক্ত করা এবং ঐক্য ও সমন্বয়ের মাধ্যমে বাগেরহাটের ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করতে চান তিনি।
তিনি মনে করেন, খেলাধুলার প্রসার তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি ক্রীড়াপ্রেমীদের দোয়া, ভালোবাসা ও মূল্যবান সমর্থন প্রত্যাশা করেছেন। তাঁর নির্বাচনী স্লোগান “খেলাধুলার উন্নয়ন হোক, নতুন প্রজন্মের জয় হোক”।

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন