বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

মুকসুদপুর বিএনপি'র পক্ষ থেকে মন্দিরে দুস্থ অসহায় মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ প্রদান

ছবিঃ বিপ্লবী বার্তা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিমের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

২৩ অক্টোবর গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের সালিনা বক্স মন্দির ও দাসেরহাট মন্দিরে এসব পোশাক বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ওবায়দুল ইসলাম এবং সদস্যসচিব এম. মিঠু লস্কার। এ সময় বিএনপি নেতা মফিজুর রহমান ফরিদ মুন্সী, যুবদল নেতা আমিনুল মুন্সীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে গোবিন্দপুর মন্দির ও পশ্চিম ভাকুরি মন্দিরে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

গোপালগঞ্জ শারদীয় দুর্গাপূজা

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মুকসুদপুর বিএনপি'র পক্ষ থেকে মন্দিরে দুস্থ অসহায় মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ প্রদান

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিমের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

২৩ অক্টোবর গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের সালিনা বক্স মন্দির ও দাসেরহাট মন্দিরে এসব পোশাক বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ওবায়দুল ইসলাম এবং সদস্যসচিব এম. মিঠু লস্কার। এ সময় বিএনপি নেতা মফিজুর রহমান ফরিদ মুন্সী, যুবদল নেতা আমিনুল মুন্সীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে গোবিন্দপুর মন্দির ও পশ্চিম ভাকুরি মন্দিরে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা