মুকসুদপুর বিএনপি'র পক্ষ থেকে মন্দিরে দুস্থ অসহায় মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ প্রদান
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিমের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।২৩ অক্টোবর গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের সালিনা বক্স মন্দির ও দাসেরহাট মন্দিরে এসব পোশাক বিতরণ করা হয়।বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ওবায়দুল ইসলাম এবং সদস্যসচিব এম. মিঠু লস্কার। এ সময় বিএনপি নেতা মফিজুর রহমান ফরিদ মুন্সী, যুবদল নেতা আমিনুল মুন্সীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে গোবিন্দপুর মন্দির ও পশ্চিম ভাকুরি মন্দিরে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।