বিপ্লবী বার্তা

মূল পাতা

রাজনীতি

গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১শ’ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৭

ছবিঃ বিপ্লবী বার্তা

গোপালগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১শ’ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এজাহারে ৪০ জনের নাম উল্লেখ এবং ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে এবং ০৭ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। 

আজ রোববার (২৫ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) মোঃ ফুলমিয়া বাদি হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন।

এ ঘটনায়  লুৎফর শেখ, জিহাদ বিশ্বাস, নাহিদ মোল্লা,স্বাক্ষর শেখ, তানভীর হোসেন, মাহাবুব  রহমান ও মিরাজ তালুকদারকে  গ্রেপ্তার করে আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন,  শনিবার ( নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন।এসময় সদর উপজেলার রঘুনাথপুর বুড়িমার গাছতলা এলাকায় টহলরতঃ পুলিশের একটি দল ওই মিছিলের মুখোমুখি হলে এবং মিছিলটি থামানোর চেষ্টা করলে মিছিলকারীরা লাঠি-সোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। 

এ সময় হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে। এতে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এস.আই) মো. ফুলমিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হয়।  

গ্রেফতার করা ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের অব্যাহত আছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

গোপালগঞ্জ

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১শ’ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৭

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

গোপালগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১শ’ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এজাহারে ৪০ জনের নাম উল্লেখ এবং ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে এবং ০৭ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। 

আজ রোববার (২৫ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) মোঃ ফুলমিয়া বাদি হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন।

এ ঘটনায়  লুৎফর শেখ, জিহাদ বিশ্বাস, নাহিদ মোল্লা,স্বাক্ষর শেখ, তানভীর হোসেন, মাহাবুব  রহমান ও মিরাজ তালুকদারকে  গ্রেপ্তার করে আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন,  শনিবার ( নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন।এসময় সদর উপজেলার রঘুনাথপুর বুড়িমার গাছতলা এলাকায় টহলরতঃ পুলিশের একটি দল ওই মিছিলের মুখোমুখি হলে এবং মিছিলটি থামানোর চেষ্টা করলে মিছিলকারীরা লাঠি-সোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। 

এ সময় হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে। এতে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এস.আই) মো. ফুলমিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হয়।  

গ্রেফতার করা ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের অব্যাহত আছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা