বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

গোপালগঞ্জে সাড়ে ৭ কেজি গাঁজাসহ নারী আটক

ছবিঃ বিপ্লবী বার্তা

গোপালগঞ্জে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নাজমা খানম (৩৫) নামের এক নারীকে আটক করেছে (এস আর বি -৬)। 

রোববার (২৫ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে শহরের পুলিশ লাইন সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় আদি ঘোষ পূজা মিষ্টি ভান্ডারের সামনে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

এস আর বি-০৬ এর দেওয়া তথ্য অনুযায়ী, আটক নাজমা খানম গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের খোরশেদ সিকদারের মেয়ে।

এস আর বি-০৬  জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়াপাড়া এস আর বি-০৬ এর একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ঢাকা থেকে সায়েদাবাদ বাসস্ট্যান্ড হয়ে পরিবহনে আসা নাজমা খানম একটি কাপড় বহনের ব্যাগ নিয়ে বাস থেকে নামেন। পরে রিকশায় ওঠার জন্য অপেক্ষা করার সময় তাঁর ব্যাগ তল্লাশি করে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এরপর তাঁকে আটক করা হয়।

এস আর বি-০৬  আরও জানায়, এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গোপালগঞ্জ

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জে সাড়ে ৭ কেজি গাঁজাসহ নারী আটক

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

গোপালগঞ্জে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নাজমা খানম (৩৫) নামের এক নারীকে আটক করেছে (এস আর বি -৬)। 

রোববার (২৫ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে শহরের পুলিশ লাইন সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় আদি ঘোষ পূজা মিষ্টি ভান্ডারের সামনে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

এস আর বি-০৬ এর দেওয়া তথ্য অনুযায়ী, আটক নাজমা খানম গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের খোরশেদ সিকদারের মেয়ে।

এস আর বি-০৬  জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়াপাড়া এস আর বি-০৬ এর একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ঢাকা থেকে সায়েদাবাদ বাসস্ট্যান্ড হয়ে পরিবহনে আসা নাজমা খানম একটি কাপড় বহনের ব্যাগ নিয়ে বাস থেকে নামেন। পরে রিকশায় ওঠার জন্য অপেক্ষা করার সময় তাঁর ব্যাগ তল্লাশি করে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এরপর তাঁকে আটক করা হয়।

এস আর বি-০৬  আরও জানায়, এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা