বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

নেত্রকোনা সীমান্তে বিজিবির অভিযান, জব্দ ভারতীয় কম্বল ও মদ

ছবিঃ বিপ্লবী বার্তা

নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে এক লাখ ১৮ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় কম্বল ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৫ অক্টোবর) রাতে বিজয়পুর সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি।

বিজিবি সূত্রে জানা গেছে, রোববার রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়পুর বিওপির একটি টহল দল সীমান্তের ১১৪৮ নম্বর মেইন পিলারের কাছাকাছি এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রেম বাজার এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন ২০টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। জব্দ করা কম্বলগুলোর আনুমানিক সিজার মূল্য এক লাখ টাকা।

এর আগে একই দিন সন্ধ্যা ৬টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একই সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় বিজিবি। এ সময় সীমান্তের ১১৫০ নম্বর মেইন পিলার থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম বিজয়পুর এলাকায় মালিকবিহীন ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ১৮ হাজার টাকা।

বিজিবি জানায়, উদ্ধার করা কম্বলগুলো নেত্রকোনা কাস্টমস অফিসে এবং মদগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সীমান্ত দিয়ে চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নেত্রকোনা

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

নেত্রকোনা সীমান্তে বিজিবির অভিযান, জব্দ ভারতীয় কম্বল ও মদ

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে এক লাখ ১৮ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় কম্বল ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৫ অক্টোবর) রাতে বিজয়পুর সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি।

বিজিবি সূত্রে জানা গেছে, রোববার রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়পুর বিওপির একটি টহল দল সীমান্তের ১১৪৮ নম্বর মেইন পিলারের কাছাকাছি এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রেম বাজার এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন ২০টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। জব্দ করা কম্বলগুলোর আনুমানিক সিজার মূল্য এক লাখ টাকা।

এর আগে একই দিন সন্ধ্যা ৬টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একই সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় বিজিবি। এ সময় সীমান্তের ১১৫০ নম্বর মেইন পিলার থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম বিজয়পুর এলাকায় মালিকবিহীন ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ১৮ হাজার টাকা।

বিজিবি জানায়, উদ্ধার করা কম্বলগুলো নেত্রকোনা কাস্টমস অফিসে এবং মদগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সীমান্ত দিয়ে চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা