বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ২৬তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের নিয়ে শিক্ষাসফর অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর(শুক্রবার) ২০২৬ আয়োজিত এ সফরে প্রায় ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষাসফরের অংশ হিসেবে তাঁরা নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শন করেন।
বিশ্ববিদ্যালয়টির শাখা সভাপতি রেজওয়ানুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার সভাপতি মুজাহিদ ফয়সাল। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার এবং জয়পুরহাট জেলা সভাপতি আশরাফুল আলম।
প্রধান মেহমানের বক্তব্যে মুজাহিদ ফয়সাল নৈতিকতা ও যোগ্যতার সমন্বয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান। তিনি বলেন, উন্নত বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের কেবল একাডেমিক দক্ষতা অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; পাশাপাশি নৈতিক মূল্যবোধ, সততা ও আদর্শিক চরিত্র গঠনেও মনোযোগী হতে হবে।
হাবিপ্রবি শাখা সভাপতি রেজওয়ানুল হক বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন অসহযোগিতা করলেও আমরা একটি চমৎকার শিক্ষা সফর আয়োজন করতে পেরেছি আলহামদুলিল্লাহ৷প্রায় ৩০০ নবীন শিক্ষার্থী অংশ নিয়েছিল৷সবাইকে অসংখ্য ধন্যবাদ৷
শিক্ষাসফরে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, ছাত্রশিবিরের এই আয়োজন অত্যন্ত চমৎকার ছিল৷ ভাইয়েরা আমাদের ক্যাম্পাস লাইফ সম্পর্কে দিকনির্দেশনা মূলক কথা বলেছেন৷পুরো পাহাড়পুর বৌদ্ধ বিহার ঘুরে দেখছি৷ সবমিলিয়ে আলহামদুলিল্লাহ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন