চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কর্মকর্তাদের পেশাগত ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে ‘স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম-২০২৬’ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব বিজনেস রিসার্চের (বিবিআর) উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন। সম্মানিত অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ্ জহুর। এতে সভাপতিত্ব করেন ব্যুরো অব বিজনেস রিসার্চের চেয়ারম্যান অধ্যাপক ড. জহুরুল আলম।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, সময়ের সঙ্গে কর্মক্ষেত্রের ধরন ও চাহিদা পরিবর্তিত হচ্ছে। তাই কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নতুন প্রযুক্তি ও আধুনিক কর্মপদ্ধতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে হবে। প্রশিক্ষণ নতুন জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করে এবং কর্মক্ষেত্রে আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সহায়তা করে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে কর্মকর্তাদের প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি যোগাযোগ, উপস্থাপনা ও তথ্যপ্রযুক্তি ব্যবহারের দক্ষতা অর্জন জরুরি। বিশেষ করে কম্পিউটার পরিচালনা, বাংলা ও ইংরেজি টাইপিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর ব্যবহার সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন হিসাববিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন। এ সময় বক্তারা বলেন, এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কর্মকর্তাদের পেশাগত জ্ঞান, প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত দক্ষতা এবং কর্মক্ষেত্রে কার্যকারিতা বাড়বে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যুরো অব বিজনেস রিসার্চের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন