বিপ্লবী বার্তা

মূল পাতা

রাজনীতি

বেনাপোলে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মোঃ হানজালা
মোঃ হানজালা যশোর
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
বেনাপোলে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
ছবিঃ বিপ্লবী বার্তা

যশোরের বেনাপোলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে বেনাপোল পৌর বিএনপির প্রধান কার্যালয়ে পৌর বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গণি বল্টু।

এ সময় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা প্রয়াত তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, দলের প্রতি তাঁর অবদান ও বিভিন্ন স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন, দলের দুঃসময়ে তরিকুল ইসলামের ভূমিকা নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

আলোচনা সভা শেষে প্রয়াত তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


বেনাপোলে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

যশোরের বেনাপোলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে বেনাপোল পৌর বিএনপির প্রধান কার্যালয়ে পৌর বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গণি বল্টু।

এ সময় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা প্রয়াত তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, দলের প্রতি তাঁর অবদান ও বিভিন্ন স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন, দলের দুঃসময়ে তরিকুল ইসলামের ভূমিকা নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

আলোচনা সভা শেষে প্রয়াত তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা