প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করলে আল্লাহ তায়ালা গুনাহ মাফ করে জান্নাত দান করবেন—এমন সুসংবাদ রয়েছে হাদিসে। সময়মতো নামাজ আদায়ের উদ্দেশ্যে যারা আগেভাগে মসজিদে উপস্থিত হয়ে নামাজের জন্য অপেক্ষা করেন, ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন বলেও বর্ণিত আছে।
রাসুল (সা.) বলেন, ‘আজান দেওয়া এবং প্রথম কাতারে দাঁড়ানোর মধ্যে যে কী মর্যাদা আছে তা যদি মানুষ জানতে পারত, তাহলে তা পাওয়ার জন্য তারা প্রয়োজনবোধে লটারি করত। জোহরের নামাজের যে মর্যাদা আছে তা যদি তারা জানতে পারত, তাহলে তারা এটা লাভ করার জন্য প্রতিযোগিতায় লেগে যেত। এশা ও ফজরের নামাজের মধ্যে যে (তাদের জন্য) কী মর্যাদা রয়েছে, তা যদি জানতে পারত, তাহলে তারা হামাগুঁড়ি দিয়ে হলেও এসে নামাজে উপস্থিত হতো।’ (মুসলিম, হাদিস: ৮৬৭)
আজ বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ (০৬ ফাল্গুন ১৪৩২ বাংলা, ০১ রমজান ১৪৪৭ হিজরি)। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি অনুসরণ করে অন্যান্য বিভাগীয় শহরে সময় সমন্বয় করতে হবে।
বিভাগভিত্তিক সময় সমন্বয় (ঢাকার সময় থেকে):
বিয়োগ করতে হবে—
চট্টগ্রাম: ৫ মিনিট
সিলেট: ৬ মিনিট
যোগ করতে হবে—
খুলনা: ৩ মিনিট
রাজশাহী: ৭ মিনিট
রংপুর: ৮ মিনিট
বরিশাল: ১ মিনিট
সংশ্লিষ্ট বিভাগের মুসল্লিদের ঢাকা সময়সূচির সঙ্গে উল্লেখিত সময় যোগ বা বিয়োগ করে নিজ নিজ এলাকার নামাজের সময় নির্ধারণ করার অনুরোধ জানানো হয়েছে।
রমজানের প্রথম দিনেই নামাজ আদায়ে সচেতনতা ও আগ্রহ বাড়াতে ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।

