ইসলামী বিশ্ববিদ্যালয় একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে দিবসটির কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে ২০ শে ফেব্রুয়ারি বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের ভাষা শহীদদের রুহের মাগফেরাতের উদ্দেশ্যে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল।
একই দিন রাত পৌনে বারোটা কালো ব্যাজ ধারণ করে প্রশাসন ভবন চত্বর হতে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম.এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মনজুরুল হকের নেতৃত্বে অনুষদের ডিন, হল, বিভাগ, সব পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী, সমিতি, পরিষদ ও ফোরাম, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাত্রা। পরে ২১ ফেব্রুয়ারি রাত বারোটা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন এবং ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত। এছাড়াও সকাল দশটায় জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে।
এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের শিক্ষার্থীরা শহীদ মিনার প্রাঙ্গণসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গায় আলপনা করে।
উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি শুক্রবার রাত সাড়ে ১০টা এবং ২১ ফেব্রুয়ারি শনিবার সকাল পৌনে ৯টায় কুষ্টিয়া, ঝিনাইদহ এবং শৈলকুপা হতে প্রয়োজনীয় সংখ্যক বাস নির্ধারিত রুটে ক্যাম্পাসে আসবে এবং অনুষ্ঠান শেষে ক্যাম্পাস ছেড়ে যাবে।

