নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে ঢাকা ৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হাজী মোহাম্মদ এনায়েত উল্ল্যাহ। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারের দলের কেন্দ্রীয় কার্যালয় এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ তোলেন। তিনি ভোট পুন:গণনার দাবি জানান ।
হাজী এনায়েত বলেছেন, আমার মনে করছি ভোটে ব্যাপক কারচুর হইছে। কারণ আমাদের পোলিং এজেন্টদেরকে থাকতে দেয় নাই। এটা তো বিশাল একটা অনিয়ম, আর আমাদেরকে যে ফলাফলের শিট দেওয়া হয়েছে সেখানে পোলিং এজেন্টদের স্বাক্ষর নাই। কারচুপির জন্য আদালতে মামলা করবেন বলে জানান জামায়াতের এ প্রার্থী।
প্রশাসনের সাহায্য চাওয়া হয়েছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রশাসনের সাহায্য চাওয়া হয়েছে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় প্রশাসন সঠিকভাবে আমাদের সহযোগিতা করে নাই। অনেক কেন্দ্রের পোলিং এজেন্ট অনেক ক্ষেত্রে ভয়েও চলে গেছে। ৫০ শতাংশ বের হয়ে গেছে ভোট করার আগে এবং ভোট চলাকালীন সময় প্রায় ৪০-৫০ জন এজেন্ট আমাদের ছিল না। আমাদের সাথেও যোগাযোগ করে নাই। পরবর্তী জানছি যে তারা ভয়ে আর এদিকে আসার সাহস পায় নাই।
তিনি আরো অভিযোগ তোলেন, "অনেক পোলিং এজেন্টদের রেজাল্ট সিটের কপি সরবরাহ করা হয়নি। ভোট গণনার সময় গণনার মাঝামাঝি এসে কারচুপির উদ্দেশ্যে গণনাকে অহেতুক দেরি করা হয়েছে। আমার এজেন্টদের স্বাক্ষর নেওয়া হয়নি।"
পিজাইডিং অফিসাদের এ সমস্ত অনিয়মকে তুলে ধরে গতকালই লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানান তিনি।

