ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ৪৬-১ (নিয়ামতপুর, পোরশা, সাপাহার) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মাহবুবুল আলমমের সঙ্গে ২০ হাজার ৪৮ ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হয়েছেন।নওগাঁ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নওগাঁ ৪, ৬, ১ আসনে মোট ভোট কেন্দ্র ১৬৬।
ফলাফলে অনুযায়ী, মোস্তাফিজুর রহমান ধানের শীষ প্রতীকে মোট ১ লাখ ৭৩ হাজার ৮৬৪ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুবুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৫৩ হাজার ৮১৬ ভোট পেয়েছেন । ভোটের ব্যবধান ২০ হাজার ৪৮।
এছাড়াও জাতীয় পাটির মনোনীত প্রার্থী আকবর আলী লাঙ্গল প্রতীকে ৪২৪৩ ভোট পেয়েছেন, ইসলামী আন্দোলনের বাংলাদেশের প্রার্থী আব্দুল হক শাহ্ হাতপাখা প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৫৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী ছালেক চৌধুরী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৮৮ ভোট।
এ বিষয়ে নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ- সভাপতি সাজ্জাদ আলী টিটু বলেন, 'উপজেলা বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতাদের বিরোধিতার কারণে ভোটের আগে দলীয় কর্মীরা বিভ্রান্তের মধ্যে পড়েছিল। কিন্তু তিনি সবাইকে ঐক্যবদ্ধ করে ভোটার মন জয় করে বিজয়ী হয়েছেন।'
জনমত জরিপো ভোটারের মধ্যে ব্যাপক জনপ্রিয়তার কারণে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষের মনোনীত করেন। তিনি এই আসনে মোস্তাফিজুর রহমানকে মনোনয়ন দেওয়ার জন্য তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান ও প্রকাশকৃত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা আশা করেন।

