তারেক রহমানকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ছবিঃ বিপ্লবীবার্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বিএনপির নেতৃত্বদানকারী দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি


শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মোদি তারেক রহমানকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, 'এই বিজয় তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের গভীর আস্থার প্রতিফলন।'


ভারতের প্রধানমন্ত্রী তার সেই পোস্টে আরও উল্লেখ করেন, 'ভারত সবসময় একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকবে।' দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করে মোদি জানান, তিনি বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।


তিনি আরও জানান, ভারত-বাংলাদেশের বহুমুখী সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং পারস্পরিক উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করার বিষয়ে তিনি আশাবাদী। আঞ্চলিক স্থিতিশীলতা, সহযোগিতা ও উন্নয়নের ক্ষেত্রেও দুই দেশের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন নরেন্দ্র মোদি।