নিজেদের সামরিক শক্তি ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ পরীক্ষা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। বুধবার (১৮ নভেম্বর) এ পরীক্ষা চালানো হয় বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)।
এক বিবৃতিতে আইএসপিআর জানায়, উন্নত নেভিগেশন ও প্রপালশন প্রযুক্তিসম্পন্ন ফাতাহ-৩ সুপারসনিক গতিতে দীর্ঘ দূরত্বের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি।
বিবৃতিতে আরও বলা হয়, ফাতাহ-৩ যুক্ত হওয়ায় পাকিস্তান সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের কার্যক্রম পরিচালনার সক্ষমতা ও আঘাত হানার পাল্লা বাড়বে। পাশাপাশি দেশের প্রচলিত প্রতিরক্ষা ও সামরিক প্রতিরোধক্ষমতাও শক্তিশালী হবে।
ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ পরীক্ষা প্রত্যক্ষ করেন রকেট ফোর্স কমান্ডের প্রধান, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীরা।
সফল পরীক্ষার জন্য সংশ্লিষ্ট দলকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরসহ তিন বাহিনীর প্রধানরা। ক্ষেপণাস্ত্র উন্নয়নে যুক্ত ব্যক্তিদের নিষ্ঠা ও পরিশ্রমের প্রশংসাও করেন তারা।
এদিকে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও এই পরীক্ষায় দেশটির জনগণকে অভিনন্দন জানিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরীক্ষাটিকে পাকিস্তানের প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে পাকিস্তান বিমানবাহিনী দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ফা'আজ-এর সফল উড্ডয়ন পরীক্ষা চালায়। এ ছাড়া গত অক্টোবরে ফাতাহ-২ বর্ধিত পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ফাতাহ-৪ ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের বর্ধিত সংস্করণের পরীক্ষাও চালায় দেশটি।
সূত্র: ডন

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন