বিপ্লবী বার্তা

মূল পাতা

জাতীয়

জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে এমপিদের এলাকায় যাওয়ার নির্দেশ তারেক রহমানের

ছবিঃ বিপ্লবী বার্তা

দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির সভাপতি তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকসংশ্লিষ্ট একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

বুধবার দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলেরসভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান। এতে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নেন।

বৈঠকে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোশাকশিল্পের অবস্থা এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। সংসদ সদস্যরা এসব আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকের মূল মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

জানা গেছে, গত ৯ নভেম্বর সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর আগে সরকারি দলের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়েছিল। চলতি অধিবেশনে এটি ছিল সরকারি দলের দ্বিতীয় সভা।

সংসদের কার্যউপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বুধবারই সংসদের চতুর্থ অধিবেশন শেষ হওয়ার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে এমপিদের এলাকায় যাওয়ার নির্দেশ তারেক রহমানের

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির সভাপতি তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকসংশ্লিষ্ট একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

বুধবার দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলেরসভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান। এতে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নেন।

বৈঠকে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোশাকশিল্পের অবস্থা এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। সংসদ সদস্যরা এসব আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকের মূল মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

জানা গেছে, গত ৯ নভেম্বর সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর আগে সরকারি দলের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়েছিল। চলতি অধিবেশনে এটি ছিল সরকারি দলের দ্বিতীয় সভা।

সংসদের কার্যউপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বুধবারই সংসদের চতুর্থ অধিবেশন শেষ হওয়ার কথা রয়েছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা