রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের মূল ভবনের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ভবনের নিজস্ব অগ্নিনিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ভবনের পঞ্চম তলার একটি কিচেন রুমে আগুন লাগে। কক্ষটি চেয়ারম্যান ও কমিশনারদের দপ্তরের মিটিং রুমের পাশে অবস্থিত।
দুদক সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেআগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পর ভবনের নিজস্ব অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করে তা দ্রুত নেভানো হয়। তবে আগুনের কারণে পঞ্চম তলা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
এ বিষয়ে দুদক সচিব মো. সাইদুর রহমান খান জানান, সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ভবনের পঞ্চম তলায় ধোঁয়া ছড়িয়ে পড়লেও সবাই নিরাপদে রয়েছেন।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। তাদের সদস্যরা ঘটনাস্থলে এসে বিষয়টি খতিয়ে দেখবেন।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন