বাগেরহাট জেলার ১৫টি ইউনিয়ন পরিষদে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নেতাকর্মীদের মধ্য থেকে জনপ্রিয় ও যোগ্য ব্যক্তিদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছে সংগঠন দুটি। এ দাবিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বাগেরহাট জেলা বিএনপি এবং সংশ্লিষ্ট উপজেলা বিএনপির নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতারা। বুধবার (১৮ নভেম্বর) বাগেরহাটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠন দুটির নেতারা বলেন, বাগেরহাট জেলার ৭৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে অন্তত ১৫টি ইউনিয়নে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্য থেকে জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বিএনপির সমর্থিত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। তারা অভিযোগ করেন, অতীতে রাজনৈতিক স্বার্থে সংখ্যালঘু সম্প্রদায়কে বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে। তাদের জায়গা-জমি দখল, মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন ঘটনার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করা হয়েছে।
বক্তারা আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক সংকট কাটিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার প্রত্যাশা করছেন তারা।
সংবাদ সম্মেলনে নেতারা ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সমর্থনের বিষয়টি উল্লেখ করে বলেন, দেশের সব সম্প্রদায়ের মানুষের সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের যোগ্য প্রতিনিধিদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে।
সংবাদ সম্মেলনে প্রাথমিকভাবে ১২টি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়। ইউনিয়ন ভিত্তিক তালিকা হলো, চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের বাবু জহর লাল সরকার, অ্যাডভোকেট অসীম কুমার সমদ্দার ও বাবু কাশিনাথ বৈরাগী,চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বাবু মানবেন্দ্র মজুমদার, কচুয়া উপজেলার মথিয়া ইউনিয়নের বাবু উজ্জ্বল কুমার দাস, রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের বাবু আকাশি মন্ডল ও অ্যাডভোকেট দ্বীপবিন্দু বস্তু ,মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের বাবু পংকজ বিশ্বাস, মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের বাবু রাহুল হাওলাদার,ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের বাবু শুভ গোলদার (সুব্রত), মোল্লাহাট উপজেলার গাওলা ইউনিয়নের অ্যাডভোকেট সমর পান্ডে, মোরেলগঞ্জ উপজেলার বনগ্রাম, হোগলাপাশা, জিউধরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থিদের নাম পরে প্রকাশ করা হবে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও প্রতিনিধিত্বশীল করতে সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অসীম কুমার সমাদ্দার, সাংগঠনিক সম্পাদক সুব্রত মজুমদার, বাগেরহাট জেলা কমিটির আহবায়ক প্রদীপ বসু সন্তু,সদস্য সচিব শিমুল কুমার রায়, অর্থ সম্পাদক বাবু গোবিন্দ হালদারসহ মনোনয়ন প্রত্যাশীরা।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন