চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর বাজার এলাকায় তদারকিমূলক অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৮ই নভেম্বর) সকাল ১১:০০ টা থেকে দুপুর ০১:৩০ পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
যেসব প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে:
১. মেসার্স ঢালী ফুড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি (৫০,০০০ টাকা):
বেগমপুর বাজারের ওয়াজেদ আলী স্বপনের এ প্রতিষ্ঠানে শিল্প লবণ ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি সামগ্রী তৈরি ও সংরক্ষণ এবং অননুমোদিত রঙ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
২. জসিম হোটেল (৫,০০০ টাকা):
বাসী ও পচা খাবার সংরক্ষণ করে তা দিয়ে খাবার তৈরির অপরাধে জসিম উদ্দীনের মালিকাধীন জসিম হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
৩. মেসার্স জিহাদ স্টোর (৫,০০০ টাকা):
মূল্যতালিকা প্রদর্শন না করা এবং মূল্যবিহীন পণ্য বিক্রির দায়ে মফিজুল ইসলামের প্রতিষ্ঠান মেসার্স জিহাদ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে বেগমপুর বাজারের বিভিন্ন ফল, শিশু খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানও তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বা ওষুধ বিক্রি না করার কঠোর নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনায় ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে ভোক্তা-অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট অধিদপ্তর।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন