বিপ্লবী বার্তা

মূল পাতা

জাতীয়

ছাত্র আন্দোলনে নিহত নয়ন হত্যা মামলায় মির্জা আজমের ভাই কারাগারে

ছবি: বিপ্লবী বার্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত নয়ন মিয়া হত্যা মামলায় জামালপুরের সাবেক সংসদ সদস্য মির্জা আজমের ভাই মির্জা আনোয়ারুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তিনি মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।

মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) দুলাল হক তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এ আদেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর কলাবাগান থানার বীর উত্তম সি আর দত্ত সড়কের সোনারগাঁও রোডে আলম রেস্তোরাঁর সামনে গুলিবিদ্ধ হন নয়ন মিয়া।

কপালের বাঁ পাশে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে তার মাথা থেকে গুলি বের করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ সেপ্টেম্বর তার মৃত্যু হয়।

এ ঘটনায় নয়ন মিয়ার শ্বশুর মো. এরশাদুল হক কলাবাগান থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬৭ জনকে আসামি করা হয়েছে।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ছাত্র আন্দোলনে নিহত নয়ন হত্যা মামলায় মির্জা আজমের ভাই কারাগারে

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত নয়ন মিয়া হত্যা মামলায় জামালপুরের সাবেক সংসদ সদস্য মির্জা আজমের ভাই মির্জা আনোয়ারুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তিনি মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।

মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) দুলাল হক তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এ আদেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর কলাবাগান থানার বীর উত্তম সি আর দত্ত সড়কের সোনারগাঁও রোডে আলম রেস্তোরাঁর সামনে গুলিবিদ্ধ হন নয়ন মিয়া।

কপালের বাঁ পাশে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে তার মাথা থেকে গুলি বের করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ সেপ্টেম্বর তার মৃত্যু হয়।

এ ঘটনায় নয়ন মিয়ার শ্বশুর মো. এরশাদুল হক কলাবাগান থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬৭ জনকে আসামি করা হয়েছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা