কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের অরাজকতা ও বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপিও মাঠে থেকে সহযোগিতা করবে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী। তিনি বলেন, নিষিদ্ধ দলটির যেকোনো কর্মকাণ্ডই বেআইনি।
রোববার (১৫ নভেম্বর) সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, ফ্যাসিবাদের পতন হলেও ফ্যাসিবাদী শক্তি এখনো থেমে নেই। দেশের ভেতরে ও বাইরে থেকে
তারা গোপনে নাশকতা ও অরাজকতা সৃষ্টির
চেষ্টা করছে। এ বিষয়ে সরকার
সতর্ক রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের গ্রেপ্তার, আওয়ামী লীগের সঙ্গে তাঁর যোগাযোগ এবং পুলিশের স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে রিজভী বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবে।
তিনি বলেন, কেউ যাতে বেআইনি কর্মকাণ্ড, নৈরাজ্য কিংবা সন্ত্রাসী কার্যকলাপ চালাতে না পারে, সে
বিষয়ে জনগণের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও সজাগ রয়েছেন। চট্টগ্রামের ওই পুলিশ কর্মকর্তার
বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, গণতান্ত্রিক পরিবেশের সুযোগ নিয়ে দুষ্কৃতকারীরা অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।
গার্মেন্টস শিল্পেও ফ্যাসিবাদী শক্তি অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন রিজভী। তাঁর ভাষ্য, দেশের স্বার্থ বিসর্জন দিয়ে একটি গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। তবে এ ধরনের কোনো
অপচেষ্টাই সফল হবে না।
এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্যসচিব জাহাঙ্গীর
আলম বলেন, দলকে এগিয়ে নিতে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে উত্তর বিএনপি। পাশাপাশি সব ধরনের অরাজকতা
প্রতিরোধেও তারা প্রস্তুত রয়েছেন বলে জানান নেতারা।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন