ভারতে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও উসকানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বোমাবাজি ও সহিংসতা চালিয়ে বাংলাদেশের মানুষকে দমিয়ে রাখা সম্ভব নয়।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মওলানাআবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনা ব্যাংক লুটপাট ও নিজেদের পুরোনো প্রভাব ফিরে পেতে বিভিন্ন ব্যক্তিকে ব্যবহার করে বোমাবাজি ও সহিংসতার মাধ্যমে দেশে ফেরার চেষ্টা করছেন। তবে বাংলাদেশের দীর্ঘ সংগ্রামের ইতিহাস রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভারতে বসে উসকানি দিয়ে এই জাতিকে দমানো যাবে না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মওলানা ভাসানীকেই একসময় আওয়ামী লীগের নেতারা ভারতের চর বলে আখ্যায়িত করেছিলেন। অথচ বর্তমানে ভারতের মাটিতে বসেই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য উসকানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
রিজভীর দাবি, আওয়ামী লীগের কর্মীরা থানা, পুলিশের গাড়ি ও বিএনপি নেতাদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করছে। পাশাপাশি বিভিন্ন স্থানে বোমা নিক্ষেপ ও বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটছে। অন্যদিকে, দলটির নেতারা কলকাতা ও দিল্লিতে ফ্ল্যাট কিনছেন বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন