বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

চবির ভাঙা সড়কের গর্তে চারা রোপণ করে ছাত্রদল নেতার প্রতিবাদ

ছবি: রাব্বি হোসেন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান সড়কের বেহাল দশা ও দীর্ঘদিন সংস্কার না হওয়া এবং পর্যাপ্ত সড়কবাতি না থাকার প্রতিবাদে সড়কের গর্তে চারা রোপণ করে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

শনিবার (৩ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সড়কের বিভিন্ন ভাঙা অংশে এ কর্মসূচি পালন করা হয়। চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়ের নেতৃত্বে কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীসহ অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে মোমবাতি দেখা যায়। পরে সড়কের বিভিন্ন গর্তে গাছের চারা রোপণ করে দ্রুত সড়ক সংস্কার ও পর্যাপ্ত সড়কবাতি স্থাপনের দাবি জানান তারা।

আন্দোলনকারীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কটির বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। পাশাপাশি পর্যাপ্ত সড়কবাতি না থাকায় রাতে চলাচলের সময় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের ভোগান্তি ও নিরাপত্তাজনিত সমস্যায় পড়তে হচ্ছে। সড়কটি সংস্কারের দাবিতে বিভিন্ন সময়ে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হলেও এখনো দৃশ্যমান সংস্কারকাজ শুরু হয়নি।

চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ‘এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক। অথচ সড়ক ভাঙনের কারণে দীর্ঘদিন ধরে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী ভোগান্তির শিকার হচ্ছেন। কিন্তু কর্তৃপক্ষ এখনো দ্রুত সংস্কারের উদ্যোগ নেয়নি।’

তিনি বলেন, ‘পুরো সড়কে পর্যাপ্ত সড়কবাতি না থাকায় বিভিন্ন সময় চুরি, ছিনতাই ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটছে। তাই দ্রুত সড়ক সংস্কার ও সড়কবাতি স্থাপনের দাবিতে আজকের এই প্রতীকী প্রতিবাদ।’

সাজ্জাদ হোসেন হৃদয় আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সঙ্গে সমন্বয় করে দ্রুত সড়ক সংস্কার ও সড়কবাতির ব্যবস্থা করতে কার্যকর উদ্যোগ নেবে, এটাই আমাদের প্রত্যাশা।’

ছাত্রদল বৃক্ষ রোপণ

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

চবির ভাঙা সড়কের গর্তে চারা রোপণ করে ছাত্রদল নেতার প্রতিবাদ

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা