বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

দক্ষ জনশক্তি গড়তে ওবিই কারিকুলাম চালুর উদ্যোগ নজরুল বিশ্ববিদ্যালয়ে

ছবিঃ রাশেদ হোসেন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষকদের অংশগ্রহণে ‘Outcome-Based Education: Curriculum Design and Implementation for the Faculty of Fine Arts’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষাবিদ ও প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরীর ভাষায়, ‘শিক্ষার উদ্দেশ্য ফল চাওয়া না, ফলতে চাওয়া।’ একইভাবে ওবিই (Outcome-Based Education) কারিকুলামের লক্ষ্য হলো শিক্ষিত জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে পরিণত করা। বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগে ইতোমধ্যে ওবিই কারিকুলাম চালু হয়েছে এবং পর্যায়ক্রমে সব বিভাগে তা বাস্তবায়ন করা হবে।

চারুকলা অনুষদকে বিশেষায়িত অনুষদ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ অনুষদের শিক্ষকরা নিজ নিজ বিষয়ে দক্ষ। প্রশিক্ষণ থেকে প্রাপ্ত দিকনির্দেশনা ও তাঁদের পেশাগত দক্ষতা কাজে লাগিয়ে একটি যুগোপযোগী ওবিই কারিকুলাম প্রণয়ন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপাচার্য আরও জানান, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের জন্য দুই পর্বে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রথম পর্বে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ এবং দ্বিতীয় পর্বে সেসব সিদ্ধান্তের বাস্তবায়ন ও ওবিই কারিকুলাম সম্পন্ন করার কার্যক্রম পরিচালিত হবে। ওবিই কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়নই এ উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মাদ ইমদাদুল হুদা এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন)। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান।

প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস অনুষদের ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু কালাম শামসুদ্দিন।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. এ এইচ এম কামাল। উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. তুষার কান্তি সাহা।

এ সময় আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. জাহিদুল ইসলামসহ চারুকলা অনুষদের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

দক্ষ জনশক্তি গড়তে ওবিই কারিকুলাম চালুর উদ্যোগ নজরুল বিশ্ববিদ্যালয়ে

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা