চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিবহন সংকট নিরসনে ছয়টি নতুন বাস দেওয়ার ঘোষণা দিয়েছে আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশন। তবে বাসগুলো কবে বিশ্ববিদ্যালয়ে পৌঁছাবে, তা এখনো নির্ধারিত হয়নি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান জানিয়েছেন, বাসগুলো আসতে দুই থেকে তিন মাস সময় লাগতে পারে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের পাঁচলাইশে আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশনের কার্যালয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জে আর ইউনুচ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়।
সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট নিয়ে আলোচনা হয়। পরে ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা আরও গতিশীল করতে ছয়টি নতুন বাস দেওয়ার ঘোষণা দেন।
চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান টিবিএসকে বলেন, “বাসগুলো আসতে দুই থেকে তিন মাস সময় লাগতে পারে। এগুলো শিক্ষক-শিক্ষার্থীদের পরিবহনের জন্য ব্যবহার করা হবে। তবে বাস পরিচালনার নীতিমালা এখনো ঠিক হয়নি। বাসগুলো আসার পর নিয়মনীতি নির্ধারণ করা হবে।”
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সব সুযোগ-সুবিধা দ্রুত বৃদ্ধি করা প্রশাসনের একার পক্ষে চ্যালেঞ্জিং। এ অবস্থায় জসিম উদ্দিন ফাউন্ডেশনের মতো সামাজিক প্রতিষ্ঠান এগিয়ে আসায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ছয়টি বাস যুক্ত হলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট অনেকটাই লাঘব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ফাউন্ডেশনের পরিচালক ও ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ মোখতার আহমদ বলেন, আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তার ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে অর্থায়ন করে আসছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ছয়টি নতুন বাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানের কল্যাণে ভূমিকা রাখতে পেরে তিনি গর্বিত। ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের যেকোনো গঠনমূলক উদ্যোগে ফাউন্ডেশন পাশে থাকবে বলে জানান তিনি।
সভায় চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. হাছান মিয়া, আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশনের পরিচালক ও ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ মোখতার আহমদ, সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন এবং মেঘনা ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ বেলালসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতে পরিবহন সংকট নিয়ে অভিযোগ রয়েছে। নতুন ছয়টি বাস যুক্ত হলে এ সংকট কিছুটা কমবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বাসগুলোর পরিচালনা, রুট ও ব্যবহারের নীতিমালা চূড়ান্ত হওয়ার পরই সেগুলোর ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন