ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, পাকিস্তানের মধ্যস্থতায় কয়েক দফা বার্তা আদান-প্রদানের পর ওয়াশিংটনের দেওয়া সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনা করছে তেহরান।
এদিকে, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার অংশ হিসেবে বৃহস্পতিবার (২১ মে) আসিম মুনির তেহরান সফরে যাচ্ছেন বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম আইএসএনএ। সফরকালে তিনি ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
এর আগে বুধবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি তেহরানে পৌঁছান। এক সপ্তাহের কম সময়ের মধ্যে এটি তার দ্বিতীয় ইরান সফর।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, আঞ্চলিক পরিস্থিতি ও কূটনৈতিক উদ্যোগ নিয়ে তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।
উল্লেখ্য, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান কূটনৈতিক যোগাযোগে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন