বিপ্লবী বার্তা

মূল পাতা

রাজনীতি

সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চাই: হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

জনগণ এখনো কাঙ্ক্ষিত ন্যায়বিচার পাচ্ছে না বলে মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে তিনি সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চালুর দাবি জানিয়েছেন।

বুধবার (২০ মে) সন্ধ্যায় নাঙ্গলকোটে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, 'দেশে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন ধরনের সরকারি সুবিধা থাকলেও সাধারণ মানুষ এখনো ন্যায়বিচার থেকে বঞ্চিত।' 

তিনি অভিযোগ করেন, হাসপাতালে আইসিইউ সংকট, ঘুষ ছাড়া চাকরি না পাওয়া এবং থানায় দালাল চক্রের দৌরাত্ম্যের মতো সমস্যাগুলো এখনো বিদ্যমান। এসব কারণে সাধারণ মানুষ তাদের প্রাপ্য সেবা ও অধিকার থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে বলে দাবি করেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, দেশে এখনো বিচারহীনতা ও দুর্নীতির পরিবেশ বিরাজ করছে। মানুষের স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগও সংকুচিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি দাবি করেন, গুম ও হত্যার ঘটনা পুরোপুরি বন্ধ না হওয়ায় এবং বিচার পাওয়ার নিশ্চয়তা না থাকায় অনেক ভুক্তভোগী আইনি সহায়তা নিতে অনীহা প্রকাশ করছেন।

এনসিপির এই নেতা বলেন, সমাজে ন্যায়বিচার নিশ্চিত করা না গেলে সরকারের উন্নয়নমূলক উদ্যোগগুলোও প্রশ্নবিদ্ধ থেকে যাবে। একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি দমন এবং বিচারব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

এনসিপি হাসনাত আব্দুল্লাহ জাস্টিস কার্ড

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চাই: হাসনাত আব্দুল্লাহ

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

জনগণ এখনো কাঙ্ক্ষিত ন্যায়বিচার পাচ্ছে না বলে মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে তিনি সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চালুর দাবি জানিয়েছেন।

বুধবার (২০ মে) সন্ধ্যায় নাঙ্গলকোটে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, 'দেশে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন ধরনের সরকারি সুবিধা থাকলেও সাধারণ মানুষ এখনো ন্যায়বিচার থেকে বঞ্চিত।' 

তিনি অভিযোগ করেন, হাসপাতালে আইসিইউ সংকট, ঘুষ ছাড়া চাকরি না পাওয়া এবং থানায় দালাল চক্রের দৌরাত্ম্যের মতো সমস্যাগুলো এখনো বিদ্যমান। এসব কারণে সাধারণ মানুষ তাদের প্রাপ্য সেবা ও অধিকার থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে বলে দাবি করেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, দেশে এখনো বিচারহীনতা ও দুর্নীতির পরিবেশ বিরাজ করছে। মানুষের স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগও সংকুচিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি দাবি করেন, গুম ও হত্যার ঘটনা পুরোপুরি বন্ধ না হওয়ায় এবং বিচার পাওয়ার নিশ্চয়তা না থাকায় অনেক ভুক্তভোগী আইনি সহায়তা নিতে অনীহা প্রকাশ করছেন।

এনসিপির এই নেতা বলেন, সমাজে ন্যায়বিচার নিশ্চিত করা না গেলে সরকারের উন্নয়নমূলক উদ্যোগগুলোও প্রশ্নবিদ্ধ থেকে যাবে। একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি দমন এবং বিচারব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা