বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় চালক নিহত, আহত ২

প্রতীকী ছবি

ঝালকাঠি সদর উপজেলার  নবগ্রাম-বরিশাল সড়কে অটোরিকশা উল্টে মনতোষ গাইন (৪৭) নামে এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী। মঙ্গলবার (১৯ মে) দুপুর আনুমানিক দেড়টার দিকে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের স্বল্পসেনা জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনতোষ গাইন ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের বীরমহল গ্রামের মনরঞ্জন গাইনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিনয়কাঠি থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি নবগ্রাম-বরিশাল সড়ক দিয়ে আসছিল। পথে স্বল্পসেনা জামে মসজিদের সামনে পৌঁছালে হঠাৎ গাড়ির চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে চালক মনতোষ গাইন গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। একই সময় অটোরিকশায় থাকা দুই যাত্রীও আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবগ্রামে নিয়ে যান। সেখানে মনতোষ গাইনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে নেওয়ার প্রস্তুতি চলাকালে তিনি মারা যান বলে স্থানীয়রা জানিয়েছেন।

দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা চালক নিহত

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ২০ মে ২০২৬

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় চালক নিহত, আহত ২

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

ঝালকাঠি সদর উপজেলার  নবগ্রাম-বরিশাল সড়কে অটোরিকশা উল্টে মনতোষ গাইন (৪৭) নামে এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী। মঙ্গলবার (১৯ মে) দুপুর আনুমানিক দেড়টার দিকে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের স্বল্পসেনা জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনতোষ গাইন ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের বীরমহল গ্রামের মনরঞ্জন গাইনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিনয়কাঠি থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি নবগ্রাম-বরিশাল সড়ক দিয়ে আসছিল। পথে স্বল্পসেনা জামে মসজিদের সামনে পৌঁছালে হঠাৎ গাড়ির চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে চালক মনতোষ গাইন গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। একই সময় অটোরিকশায় থাকা দুই যাত্রীও আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবগ্রামে নিয়ে যান। সেখানে মনতোষ গাইনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে নেওয়ার প্রস্তুতি চলাকালে তিনি মারা যান বলে স্থানীয়রা জানিয়েছেন।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা