বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

নিয়ামতপুরে উৎসবমুখর পরিবেশে ভূমিসেবা মেলার উদ্বোধন

ভূমি সেবা উপলক্ষে র‍্যালি। ছবি: বিপ্লবী বার্তা

নওগাঁর নিয়ামতপুরে অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’। মঙ্গলবার (১৯ মে) সকালে ফিতা কেটে, বেলুন উড়িয়ে এবং একটি বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সারাদেশে একযোগে ভূমি সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় নিয়ামতপুর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ মেলার আঞ্চলিক উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ব্যানার ও ফেস্টুন হাতে এই র‍্যালিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের ভূমি সেবাগ্রহীতারা অংশ নেন। র‍্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন।

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভূমি সেবা নিতে আসা সাধারণ নাগরিক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে স্থানীয় কৃষকদের মাঝে স্প্রে মেশিন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী (ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, দাবা ও লুডু) বিতরণ করা হয়।

র‍্যালি মেলা ভূমিসেবা

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ২০ মে ২০২৬

নিয়ামতপুরে উৎসবমুখর পরিবেশে ভূমিসেবা মেলার উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

নওগাঁর নিয়ামতপুরে অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’। মঙ্গলবার (১৯ মে) সকালে ফিতা কেটে, বেলুন উড়িয়ে এবং একটি বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সারাদেশে একযোগে ভূমি সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় নিয়ামতপুর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ মেলার আঞ্চলিক উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ব্যানার ও ফেস্টুন হাতে এই র‍্যালিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের ভূমি সেবাগ্রহীতারা অংশ নেন। র‍্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন।

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভূমি সেবা নিতে আসা সাধারণ নাগরিক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে স্থানীয় কৃষকদের মাঝে স্প্রে মেশিন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী (ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, দাবা ও লুডু) বিতরণ করা হয়।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা