জনবান্ধব অটোমেটেড স্মার্ট ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি ও সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় উপজেলা ভূমি অফিস চত্বর প্রাঙ্গণে গোপালগঞ্জ জেলা প্রশাসকের আয়োজনে এবং মুকসুদপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই মেলার উদ্বোধন করা হয়। মেলা উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা ভূমি অফিস চত্বর প্রদক্ষিণ করে।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু এবং সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুব হাসান বাবর।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন ও সামচুল আরেফিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, প্রেসক্লাব মুকসুদপুরের সভাপতি আমজাদ হোসেন আমোদ, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটের সভাপতি তারিকুল ইসলাম এবং মুকসুদপুর রিপোর্টার্স ফোরামের সভাপতি সাঈদ আহমেদ টুটুলসহ স্থানীয় সাংবাদিক ও সুধীজন।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানের সভাপতি ও মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির ৩ দিনব্যাপী এই ভূমিসেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। আয়োজকরা জানান, মেলায় আগত নাগরিকরা সহজে ও দ্রুততম সময়ে বিভিন্ন আধুনিক ও অটোমেটেড ভূমিসেবা গ্রহণ করতে পারবেন।

বুধবার, ২০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন