বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

মুকসুদপুরে ডাচ বাংলা ব্যাংকের উপ শাখার উদ্বোধন

ডাচ বাংলা ব্যাংকের উপ শাখার উদ্বোধন। ছবি: বিপ্লবী বার্তা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সদর টেংরাখোলা বাজারে আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে ডাচ-বাংলা ব্যাংক পিএলসি-এর নতুন একটি উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের ব্যাংকিং সেবা প্রাপ্তি আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২টায় বাজার সংলগ্ন ব্যাংক কার্যালয়ে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাল ফিতা কেটে উপ-শাখাটির শুভ উদ্বোধন করেন ডাচ-বাংলা ব্যাংকের গোপালগঞ্জ শাখার ম্যানেজার এ এস এম মনিরুল হাসান।

ডাচ-বাংলা ব্যাংক মুকসুদপুর উপ-শাখার এক্সিকিউটিভ অফিসার ও ম্যানেজার মো. শাহিন তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:

জনতা ব্যাংক পিএলসি মুকসুদপুর শাখার ম্যানেজার মো. এনামুল হাসান

ব্র্যাক ব্যাংক পিএলসি মুকসুদপুর সাব-ব্রাঞ্চ ম্যানেজার আশরাফুজ্জামান সুমন

মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম

বিশিষ্ট ব্যবসায়ী আজিজুর রহমান শামীম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এ এস এম মনিরুল হাসান বলেন, গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ডাচ-বাংলা ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মুকসুদপুরের এই বাণিজ্যিক কেন্দ্রে নতুন উপ-শাখা চালুর ফলে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকরা এখন থেকে অত্যন্ত নিরাপদে এবং সহজে সব ধরনের আধুনিক ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, বাজারের বিভিন্ন শ্রেণী-পেশার ব্যবসায়ী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নতুন এই উপ-শাখাটি চালু হওয়ায় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী মহল।

উদ্বোধন ডাচ বাংলা ব্যাংক পিএলসি

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মুকসুদপুরে ডাচ বাংলা ব্যাংকের উপ শাখার উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সদর টেংরাখোলা বাজারে আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে ডাচ-বাংলা ব্যাংক পিএলসি-এর নতুন একটি উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের ব্যাংকিং সেবা প্রাপ্তি আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২টায় বাজার সংলগ্ন ব্যাংক কার্যালয়ে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাল ফিতা কেটে উপ-শাখাটির শুভ উদ্বোধন করেন ডাচ-বাংলা ব্যাংকের গোপালগঞ্জ শাখার ম্যানেজার এ এস এম মনিরুল হাসান।

ডাচ-বাংলা ব্যাংক মুকসুদপুর উপ-শাখার এক্সিকিউটিভ অফিসার ও ম্যানেজার মো. শাহিন তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:

জনতা ব্যাংক পিএলসি মুকসুদপুর শাখার ম্যানেজার মো. এনামুল হাসান

ব্র্যাক ব্যাংক পিএলসি মুকসুদপুর সাব-ব্রাঞ্চ ম্যানেজার আশরাফুজ্জামান সুমন

মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম

বিশিষ্ট ব্যবসায়ী আজিজুর রহমান শামীম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এ এস এম মনিরুল হাসান বলেন, গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ডাচ-বাংলা ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মুকসুদপুরের এই বাণিজ্যিক কেন্দ্রে নতুন উপ-শাখা চালুর ফলে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকরা এখন থেকে অত্যন্ত নিরাপদে এবং সহজে সব ধরনের আধুনিক ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, বাজারের বিভিন্ন শ্রেণী-পেশার ব্যবসায়ী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নতুন এই উপ-শাখাটি চালু হওয়ায় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী মহল।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা