পবিত্র হজ পালন করতে আগামীকাল বুধবার সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৯ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুপুরে তিনি সৌদি আরবের উদ্দেশে রওনা দেবেন।
দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ১ জুন দেশে ফেরার কথা রয়েছে জামায়াত আমীরের।
দলীয় সূত্র জানায়, সফরকালে তিনি পবিত্র হজের বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ নেবেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করবেন।

বুধবার, ২০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন