বিপ্লবী বার্তা

মূল পাতা

রাজনীতি

হামের ভয়াবহতা নিয়ে সরকারকে ৪ দফা জরুরি দাবি জামায়াতে ইসলামীর

ছবি : বিপ্লবী বার্তা

দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব ও এতে শিশুদের ঝুঁকি ক্রমাগত বাড়তে থাকায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কাছে চারটি জরুরি পদক্ষেপ বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি জানান, দেশের প্রতিটি এলাকায় দ্রুত বিশেষ “ক্র্যাশ প্রোগ্রাম” চালু করে শতভাগ টিকাদান নিশ্চিত করা, আক্রান্ত এলাকায় বিশেষ মেডিকেল টিম গঠন করে জরুরি চিকিৎসা ও পুষ্টি সহায়তা পৌঁছে দেওয়া, সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম রোগীদের জন্য পৃথক ওয়ার্ড ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা এবং রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ব্যাপক প্রচার কার্যক্রম চালানো—এই চারটি পদক্ষেপ অবিলম্বে গ্রহণ করা প্রয়োজন।

বিবৃতিতে তিনি আরও বলেন, জনস্বাস্থ্যের এই সংকটকালেও প্রয়োজনীয় সমন্বিত ও জরুরি পদক্ষেপ দৃশ্যমান নয়, যা অত্যন্ত উদ্বেগজনক। তার মতে, রোগ শনাক্তকরণ, আক্রান্তদের আইসোলেশন এবং দ্রুত চিকিৎসা ব্যবস্থায় ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
জামায়াত নেতা আরও দাবি করেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্যমতে দেশে নিশ্চিত ও সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যা সাড়ে চারশ’র বেশি, যা জনস্বাস্থ্য ব্যবস্থার জন্য একটি গুরুতর সংকেত।

তিনি বলেন, টিকাদান কর্মসূচির দুর্বলতা এবং প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবার অপ্রতুলতাই বর্তমান পরিস্থিতিকে ভয়াবহ করে তুলেছে।

এছাড়া দলটির নেতাকর্মী ও সমর্থকদের অসহায় রোগীদের পাশে দাঁড়াতে এবং টিকাদান কার্যক্রমে স্বেচ্ছাসেবী হিসেবে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত ও আক্রান্তদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

হাম দাবি হামের টিকা জামায়াতে ইসলামীর

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ২০ মে ২০২৬

হামের ভয়াবহতা নিয়ে সরকারকে ৪ দফা জরুরি দাবি জামায়াতে ইসলামীর

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব ও এতে শিশুদের ঝুঁকি ক্রমাগত বাড়তে থাকায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কাছে চারটি জরুরি পদক্ষেপ বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি জানান, দেশের প্রতিটি এলাকায় দ্রুত বিশেষ “ক্র্যাশ প্রোগ্রাম” চালু করে শতভাগ টিকাদান নিশ্চিত করা, আক্রান্ত এলাকায় বিশেষ মেডিকেল টিম গঠন করে জরুরি চিকিৎসা ও পুষ্টি সহায়তা পৌঁছে দেওয়া, সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম রোগীদের জন্য পৃথক ওয়ার্ড ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা এবং রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ব্যাপক প্রচার কার্যক্রম চালানো—এই চারটি পদক্ষেপ অবিলম্বে গ্রহণ করা প্রয়োজন।

বিবৃতিতে তিনি আরও বলেন, জনস্বাস্থ্যের এই সংকটকালেও প্রয়োজনীয় সমন্বিত ও জরুরি পদক্ষেপ দৃশ্যমান নয়, যা অত্যন্ত উদ্বেগজনক। তার মতে, রোগ শনাক্তকরণ, আক্রান্তদের আইসোলেশন এবং দ্রুত চিকিৎসা ব্যবস্থায় ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
জামায়াত নেতা আরও দাবি করেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্যমতে দেশে নিশ্চিত ও সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যা সাড়ে চারশ’র বেশি, যা জনস্বাস্থ্য ব্যবস্থার জন্য একটি গুরুতর সংকেত।

তিনি বলেন, টিকাদান কর্মসূচির দুর্বলতা এবং প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবার অপ্রতুলতাই বর্তমান পরিস্থিতিকে ভয়াবহ করে তুলেছে।

এছাড়া দলটির নেতাকর্মী ও সমর্থকদের অসহায় রোগীদের পাশে দাঁড়াতে এবং টিকাদান কার্যক্রমে স্বেচ্ছাসেবী হিসেবে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত ও আক্রান্তদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা