জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি) জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নারী সংসদ সদস্যদের পর্দা ও পোশাক নিয়ে করা মন্তব্যের তীব্র সমালোচনা করেছে। দলটির দাবি, সংসদে দেওয়া তার বক্তব্য জনমনে বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে এবং তা সংসদীয় শালীনতার পরিপন্থী।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেডিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) প্রকৌশলী মাহতাব হোসেন (সাব্বির) বলেন, বক্তব্য দেওয়ার সময় মনিরুল হক চৌধুরী নিজেই আলেমদের ঐতিহ্যবাহী পোশাক পাঞ্জাবি পরিহিত ছিলেন। কিন্তু একইসঙ্গে তিনি পর্দানশীল নারী সহকর্মীদের পোশাক নিয়ে কটাক্ষ করেছেন, যা জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
বিবৃতিতে বলা হয়, জাতীয় সংসদ দেশের সর্বোচ্চ নীতি-নির্ধারণী প্রতিষ্ঠান। সেখানে ব্যক্তিগত পোশাক, ধর্মীয় অনুশীলন বা ব্যক্তিজীবন নিয়ে কটূক্তি কোনোভাবেই সংসদীয় সংস্কৃতির অংশ হতে পারে না।
জেডিপি আরও উল্লেখ করে, জুলাই গণঅভ্যুত্থানে নিকাবধারী ও পর্দানশীল বহু নারী সক্রিয় ভূমিকা পালন করেছেন। এমন বাস্তবতায় একজন সংসদ সদস্যের পক্ষ থেকে পর্দানশীল নারীদের পোশাক নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য অপ্রত্যাশিত ও দায়িত্বজ্ঞানহীন।
দলটির মতে, এ ধরনের বক্তব্য ধর্মীয় অনুভূতিতে অযাচিত উত্তেজনা সৃষ্টি করতে পারে। পাশাপাশি তারা প্রশ্ন তোলে, এমন মন্তব্যের মাধ্যমে তিনি সরকারকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলতে চাইছেন কি না, তা সংশ্লিষ্টদের খতিয়ে দেখা উচিত।
বিবৃতিতে জেডিপি জানায়, সংসদে মতাদর্শগত বিতর্ক হওয়া উচিত যুক্তি, তথ্য ও জনস্বার্থের প্রশ্নে; ব্যক্তিগত আক্রমণ বা পোশাকবিষয়ক কটাক্ষের মাধ্যমে নয়। দলটি আশা প্রকাশ করে, মনিরুল হক চৌধুরী তার বক্তব্য সম্পর্কে জাতির কাছে ব্যাখ্যা দেবেন এবং ভবিষ্যতে সকল সংসদ সদস্য সংসদীয় শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখবেন।
ধর্মীয় মূল্যবোধের সুরক্ষার প্রশ্নে অতীতের মতো ভবিষ্যতেও নিজেদের অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন