বিপ্লবী বার্তা

মূল পাতা

রাজনীতি

‘বাংলাদেশে শেখ হাসিনার দাফন হবে না, দিল্লিতেই তার মৃত্যু হবে’

ছবি: বিপ্লবী বার্তা

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ইঙ্গিতকে কড়া ভাষায় প্রত্যাখ্যান করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, 'শেখ হাসিনা দেশে ফেরার হুঙ্কার দিচ্ছেন, কিন্তু তিনি আর কোনোদিন ফিরে আসবেন না। আজকের তারিখ দিয়ে লিখে রাখেন, পরে মিলিয়ে নেবেন- বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার জানাজা বা দাফন-কাফন কিছুই হবে না। দিল্লিতেই তাকে মারা যেতে হবে।'

বুধবার (২২ জুলাই) বিকেলে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির এক বিশাল পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

গণভোট ইস্যুতে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির অবস্থানের কড়া সমালোচনা করে সারোয়ার তুষার বলেন, 'বিএনপি নেতারা দাবি করছেন গণভোট অবৈধ ও অসাংবিধানিক। আমরা পরিষ্কার বলতে চাই- গণভোট যদি অবৈধ হয়, তবে সেই গণভোটের ওপর ভিত্তি করে গঠিত বিএনপি নামক দলটি নিজেও অবৈধ। আর গণভোটকে যদি অসাংবিধানিক বলা হয়, তাহলে এই গণভোটের গণরায়ে গঠিত বর্তমান সরকারও অসাংবিধানিক। এই দ্বিচারিতার বিষয়ে বিএনপিকেই এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।"

ভারতে শেখ হাসিনার অবস্থান ও বৈশ্বিক কূটনীতিনিয়ে কথা বলতে গিয়ে এনসিপির এই নেতা বলেন, 'ভারত বর্তমানে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে রেখেছে, তবে তিব্বতের দালাই লামার মতো তাকে রাজনৈতিক কার্ড হিসেবে ব্যবহার করার কোনো সুযোগ ভারতের নেই। কারণ আন্তর্জাতিক অঙ্গনে দালাই লামার যে ধরনের নৈতিক ও বৈশ্বিক গ্রহণযোগ্যতা ছিল, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার তার বিন্দুমাত্র নেই। ভারত এখন তাকে অন্য কোনো দেশে পাঠাতেও ব্যর্থ হচ্ছে, কারণ বিশ্বের কোনো গণতান্ত্রিক রাষ্ট্রই তাকে গ্রহণ করতে চাচ্ছে না।'

এনসিপির বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও জাতীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, কেন্দ্রীয় নেতা আলী আহসান জুনায়েদ এবং মহিউদ্দিন রনিসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এনসিপি শেখ হাসিনা জুলাই পদযাত্রা সারোয়ার তুষার

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ২২ জুলাই ২০২৬

‘বাংলাদেশে শেখ হাসিনার দাফন হবে না, দিল্লিতেই তার মৃত্যু হবে’

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ইঙ্গিতকে কড়া ভাষায় প্রত্যাখ্যান করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, 'শেখ হাসিনা দেশে ফেরার হুঙ্কার দিচ্ছেন, কিন্তু তিনি আর কোনোদিন ফিরে আসবেন না। আজকের তারিখ দিয়ে লিখে রাখেন, পরে মিলিয়ে নেবেন- বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার জানাজা বা দাফন-কাফন কিছুই হবে না। দিল্লিতেই তাকে মারা যেতে হবে।'

বুধবার (২২ জুলাই) বিকেলে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির এক বিশাল পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

গণভোট ইস্যুতে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির অবস্থানের কড়া সমালোচনা করে সারোয়ার তুষার বলেন, 'বিএনপি নেতারা দাবি করছেন গণভোট অবৈধ ও অসাংবিধানিক। আমরা পরিষ্কার বলতে চাই- গণভোট যদি অবৈধ হয়, তবে সেই গণভোটের ওপর ভিত্তি করে গঠিত বিএনপি নামক দলটি নিজেও অবৈধ। আর গণভোটকে যদি অসাংবিধানিক বলা হয়, তাহলে এই গণভোটের গণরায়ে গঠিত বর্তমান সরকারও অসাংবিধানিক। এই দ্বিচারিতার বিষয়ে বিএনপিকেই এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।"

ভারতে শেখ হাসিনার অবস্থান ও বৈশ্বিক কূটনীতিনিয়ে কথা বলতে গিয়ে এনসিপির এই নেতা বলেন, 'ভারত বর্তমানে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে রেখেছে, তবে তিব্বতের দালাই লামার মতো তাকে রাজনৈতিক কার্ড হিসেবে ব্যবহার করার কোনো সুযোগ ভারতের নেই। কারণ আন্তর্জাতিক অঙ্গনে দালাই লামার যে ধরনের নৈতিক ও বৈশ্বিক গ্রহণযোগ্যতা ছিল, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার তার বিন্দুমাত্র নেই। ভারত এখন তাকে অন্য কোনো দেশে পাঠাতেও ব্যর্থ হচ্ছে, কারণ বিশ্বের কোনো গণতান্ত্রিক রাষ্ট্রই তাকে গ্রহণ করতে চাচ্ছে না।'

এনসিপির বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও জাতীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, কেন্দ্রীয় নেতা আলী আহসান জুনায়েদ এবং মহিউদ্দিন রনিসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা