বিপ্লবী বার্তা

মূল পাতা

রাজনীতি

মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার আহবান নাহিদ ইসলামের

ছবিঃ বিপ্লবী বার্তা

জুলাইসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের সাহস, ত্যাগ ও অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

রোববার রাজধানীর বিএমএ ভবন মিলনায়তনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত ‘জুলাইয়ের রক্তাক্ত জুব্বা: মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনের ১৭ ও ১৮ তারিখে আন্দোলন কিছুটা স্তিমিত হয়ে পড়লেও মাদ্রাসা শিক্ষার্থী ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তা পুনরুজ্জীবিত করেন। 

তিনি বলেন, এ দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে যুগে যুগে ওলামায়ে কেরাম ত্যাগ স্বীকার করেছেন এবং মাদ্রাসা শিক্ষার্থীদের রক্তাক্ত জুব্বা প্রতিরোধ ও সংগ্রামের প্রতীক হয়ে উঠেছে। তাই তাদের আত্মত্যাগকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করার আহ্বান জানান তিনি।

বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনের চেতনা কোনো রাজনৈতিক ব্যবসার বিষয় নয়; বরং এর মূল লক্ষ্য ছিল নতুন, বৈষম্যহীন বাংলাদেশ ও প্রাতিষ্ঠানিক সংস্কার প্রতিষ্ঠা করা।

তিনি অভিযোগ করেন, অতীতে মুক্তিযুদ্ধের চেতনার নামে গণতন্ত্র ক্ষুণ্ন করা হয়েছে এবং এখন জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষাকেও ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।

সংস্কার বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, জুলাই-পরবর্তী রাজনৈতিক বাস্তবতা শুধু সংবিধানের আলোকে নয়, জনগণের বিপ্লবী আকাঙ্ক্ষার আলোকে মূল্যায়ন করতে হবে। তিনি সরকারের প্রতি গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান এবং বলেন, তা না হলে ওলামায়ে কেরাম ও জুলাই আন্দোলনের পক্ষের শক্তিগুলোকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন আরও জোরদার করা হবে।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এছাড়া রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার, চিন্তক মুসা আল হাফিজ, এনসিপির যুগ্ম সদস্যসচিব ও সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনসহ বিভিন্ন ইসলামী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এনসিপি নাহিদ ইসলাম ওলামা অ্যালায়েন্স

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার আহবান নাহিদ ইসলামের

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

জুলাইসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের সাহস, ত্যাগ ও অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

রোববার রাজধানীর বিএমএ ভবন মিলনায়তনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত ‘জুলাইয়ের রক্তাক্ত জুব্বা: মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনের ১৭ ও ১৮ তারিখে আন্দোলন কিছুটা স্তিমিত হয়ে পড়লেও মাদ্রাসা শিক্ষার্থী ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তা পুনরুজ্জীবিত করেন। 

তিনি বলেন, এ দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে যুগে যুগে ওলামায়ে কেরাম ত্যাগ স্বীকার করেছেন এবং মাদ্রাসা শিক্ষার্থীদের রক্তাক্ত জুব্বা প্রতিরোধ ও সংগ্রামের প্রতীক হয়ে উঠেছে। তাই তাদের আত্মত্যাগকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করার আহ্বান জানান তিনি।

বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনের চেতনা কোনো রাজনৈতিক ব্যবসার বিষয় নয়; বরং এর মূল লক্ষ্য ছিল নতুন, বৈষম্যহীন বাংলাদেশ ও প্রাতিষ্ঠানিক সংস্কার প্রতিষ্ঠা করা।

তিনি অভিযোগ করেন, অতীতে মুক্তিযুদ্ধের চেতনার নামে গণতন্ত্র ক্ষুণ্ন করা হয়েছে এবং এখন জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষাকেও ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।

সংস্কার বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, জুলাই-পরবর্তী রাজনৈতিক বাস্তবতা শুধু সংবিধানের আলোকে নয়, জনগণের বিপ্লবী আকাঙ্ক্ষার আলোকে মূল্যায়ন করতে হবে। তিনি সরকারের প্রতি গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান এবং বলেন, তা না হলে ওলামায়ে কেরাম ও জুলাই আন্দোলনের পক্ষের শক্তিগুলোকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন আরও জোরদার করা হবে।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এছাড়া রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার, চিন্তক মুসা আল হাফিজ, এনসিপির যুগ্ম সদস্যসচিব ও সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনসহ বিভিন্ন ইসলামী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা