ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী একটি কনটেইনার জাহাজ জব্দ করার কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।রোববার(১৯ এপ্রিল) মার্কিন সামরিক বাহিনী জানায়, জাহাজটি নৌ অবরোধ লঙ্ঘনের চেষ্টা করছিল। একাধিকবার সতর্কতা দেওয়া হলেও তা উপেক্ষা করলে একটি মার্কিন ডেস্ট্রয়ার জাহাজটিকে লক্ষ্য করে গুলি চালায়। ইঞ্জিনরুমে আঘাত হানায় জাহাজটির প্রপালশন ব্যবস্থা অচল হয়ে পড়ে এবং এটি চলাচলে অক্ষম হয়ে যায়।যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, জাহাজটির নাম ‘তুস্কা’। এটি ইরানের বন্দর আব্বাসের দিকে যাচ্ছিল।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, জাহাজটি বর্তমানে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং এতে কী রয়েছে তা পরীক্ষা করা হচ্ছে।অন্যদিকে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, জাহাজটি চীন থেকে যাত্রা শুরু করেছিল।