বিপ্লবী বার্তা

মূল পাতা

লাইফ স্টাইল

পিসিওএস রোগের নাম পাল্টে হয়ে গেল পিএমওএস

পিসিওএস রোগের নাম পাল্টে হয়ে গেল পিএমওএস। ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী পরিচিত নারীস্বাস্থ্য সমস্যা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম (পিসিওএস) এর নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে পলিএন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম (পিএমওএস)।

সম্প্রতি বিজ্ঞানীরা এ বিষয়ে একমত হয়েছেন। তাদের মতে, নতুন নামটি রোগটি সম্পর্কে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের গভীরতর বোঝাপড়ার প্রতিফলন।

বিশেষজ্ঞরা বলছেন, পিসিওএসকে এতদিন মূলত ডিম্বাশয়কেন্দ্রিক সমস্যা হিসেবে দেখা হলেও, নতুন গবেষণায় দেখা গেছে এটি শরীরের একাধিক হরমোন গ্রন্থি ও বিপাকক্রিয়ার সঙ্গে সম্পর্কিত জটিল অবস্থা। তাই নতুন নামের মাধ্যমে রোগটির প্রকৃত বৈশিষ্ট্য আরও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

চিকিৎসাবিজ্ঞানীরা মনে করছেন, এই পরিবর্তনের ফলে রোগ নির্ণয়, চিকিৎসা ও সচেতনতা কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর হবে।

পিসিওএস পিএমওএস নাম বদল

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ২০ মে ২০২৬

পিসিওএস রোগের নাম পাল্টে হয়ে গেল পিএমওএস

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

বিশ্বব্যাপী পরিচিত নারীস্বাস্থ্য সমস্যা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম (পিসিওএস) এর নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে পলিএন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম (পিএমওএস)।

সম্প্রতি বিজ্ঞানীরা এ বিষয়ে একমত হয়েছেন। তাদের মতে, নতুন নামটি রোগটি সম্পর্কে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের গভীরতর বোঝাপড়ার প্রতিফলন।

বিশেষজ্ঞরা বলছেন, পিসিওএসকে এতদিন মূলত ডিম্বাশয়কেন্দ্রিক সমস্যা হিসেবে দেখা হলেও, নতুন গবেষণায় দেখা গেছে এটি শরীরের একাধিক হরমোন গ্রন্থি ও বিপাকক্রিয়ার সঙ্গে সম্পর্কিত জটিল অবস্থা। তাই নতুন নামের মাধ্যমে রোগটির প্রকৃত বৈশিষ্ট্য আরও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

চিকিৎসাবিজ্ঞানীরা মনে করছেন, এই পরিবর্তনের ফলে রোগ নির্ণয়, চিকিৎসা ও সচেতনতা কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর হবে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা