বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

রাজাপুরে র‍্যাবের অভিযানে বিদেশি ‘পেন গান’ উদ্ধার

উদ্ধারকৃত পেনগ্যান। ছবি: বিপ্লবী বার্তা

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় অভিযান চালিয়ে একটি মরণঘাতী বিদেশি আগ্নেয়াস্ত্র ‘পেন গান’ (কলম পিস্তল) উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৮, বরিশাল।

সোমবার (১৮ মে) দিবাগত গভীর রাতে (১৯ মে রাত) উপজেলার ১ নম্বর সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৮ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল নৈকাঠি গ্রামের মোঃ নান্নু শিকদারের বসতবাড়ির এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ২টা ১০ মিনিটে ওই বাড়ির পেছনের ঢালাই গলি রাস্তার পাশে একটি মুরগির খোপের পেছনে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে সেখানে নীল পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় একটি অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। পরে সেটি ‘পেন গান’ হিসেবে শনাক্ত করা হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে অবৈধ আগ্নেয়াস্ত্রটি জব্দ করে র‍্যাব। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত আজ (১৯ মে) রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে র‍্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান (পিপিএম-সেবা) জানান, অপরাধ দমনে র‍্যাবের এই কঠোর অবস্থান বজায় থাকবে। তিনি বলেন, “সন্ত্রাস, অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমুক্ত সমাজ গঠনে র‍্যাব-৮ সর্বদা তৎপর।”

অভিযান র‍্যাব পেন গান

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ২০ মে ২০২৬

রাজাপুরে র‍্যাবের অভিযানে বিদেশি ‘পেন গান’ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় অভিযান চালিয়ে একটি মরণঘাতী বিদেশি আগ্নেয়াস্ত্র ‘পেন গান’ (কলম পিস্তল) উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৮, বরিশাল।

সোমবার (১৮ মে) দিবাগত গভীর রাতে (১৯ মে রাত) উপজেলার ১ নম্বর সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৮ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল নৈকাঠি গ্রামের মোঃ নান্নু শিকদারের বসতবাড়ির এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ২টা ১০ মিনিটে ওই বাড়ির পেছনের ঢালাই গলি রাস্তার পাশে একটি মুরগির খোপের পেছনে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে সেখানে নীল পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় একটি অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। পরে সেটি ‘পেন গান’ হিসেবে শনাক্ত করা হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে অবৈধ আগ্নেয়াস্ত্রটি জব্দ করে র‍্যাব। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত আজ (১৯ মে) রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে র‍্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান (পিপিএম-সেবা) জানান, অপরাধ দমনে র‍্যাবের এই কঠোর অবস্থান বজায় থাকবে। তিনি বলেন, “সন্ত্রাস, অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমুক্ত সমাজ গঠনে র‍্যাব-৮ সর্বদা তৎপর।”

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা