বিপ্লবী বার্তা

মূল পাতা

জাতীয়

ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে নির্মাণ হচ্ছে ২০ স্টেশন: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : বিপ্লবী বার্তা

রাজধানীর পূর্বাচলের মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত ‘ফায়ার সার্ভিস সপ্তাহ, পদক বিতরণ ও পাসিং আউট প্যারেড’ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দেশের জরুরি সেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নতুন করে ২০টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের কাজ চলছে। একই সঙ্গে অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণে ১০০টি নতুন অ্যাম্বুলেন্স সংগ্রহের কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৯ মে) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় ৫৩৮টি ফায়ার স্টেশনের মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জনগণকে সেবা দিচ্ছে। তবে ক্রমবর্ধমান চাহিদার তুলনায় এই সংখ্যা এখনও পর্যাপ্ত নয়। তাই জনগুরুত্ব বিবেচনায় নতুন স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠান। দুর্যোগ, অগ্নিকাণ্ড কিংবা যেকোনো দুর্ঘটনায় বাহিনীর সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জানমাল রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি জানান, নৌপথে দুর্ঘটনা মোকাবিলায় বাহিনীর সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় জনবল নিয়োগের প্রক্রিয়া চলছে। এছাড়া ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে ফায়ার সার্ভিসের অর্গানোগ্রাম পুনর্গঠনের বিষয়টিও বিবেচনায় রয়েছে। পরিকল্পনা অনুযায়ী সদস্য সংখ্যা ৩০ হাজারের বেশি করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

ফায়ার সার্ভিস স্বরাষ্ট্রমন্ত্রী

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে নির্মাণ হচ্ছে ২০ স্টেশন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

রাজধানীর পূর্বাচলের মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত ‘ফায়ার সার্ভিস সপ্তাহ, পদক বিতরণ ও পাসিং আউট প্যারেড’ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দেশের জরুরি সেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নতুন করে ২০টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের কাজ চলছে। একই সঙ্গে অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণে ১০০টি নতুন অ্যাম্বুলেন্স সংগ্রহের কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৯ মে) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় ৫৩৮টি ফায়ার স্টেশনের মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জনগণকে সেবা দিচ্ছে। তবে ক্রমবর্ধমান চাহিদার তুলনায় এই সংখ্যা এখনও পর্যাপ্ত নয়। তাই জনগুরুত্ব বিবেচনায় নতুন স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠান। দুর্যোগ, অগ্নিকাণ্ড কিংবা যেকোনো দুর্ঘটনায় বাহিনীর সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জানমাল রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি জানান, নৌপথে দুর্ঘটনা মোকাবিলায় বাহিনীর সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় জনবল নিয়োগের প্রক্রিয়া চলছে। এছাড়া ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে ফায়ার সার্ভিসের অর্গানোগ্রাম পুনর্গঠনের বিষয়টিও বিবেচনায় রয়েছে। পরিকল্পনা অনুযায়ী সদস্য সংখ্যা ৩০ হাজারের বেশি করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা