বিপ্লবী বার্তা

মূল পাতা

জাতীয়

দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা

ছবি: সংগৃহীত

বাংলাদেশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সারাদেশে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় চাঁদ দেখার তথ্য পাওয়ার পরই বিষয়টি নিশ্চিত করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (১৯ মে) থেকে দেশে জিলহজ মাস গণনা শুরু হবে এবং ২৮ মে বৃহস্পতিবার দেশজুড়ে ঈদুল আজহা পালিত হবে।

এর আগে রোববার (১৭ মে) মধ্যপ্রাচ্যসহ কয়েকটি দেশ ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করে। তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান ও ওমানসহ একাধিক দেশ ২৭ মে ঈদুল আজহা পালনের ঘোষণা দেয়।

অন্যদিকে সৌদি আরবে রোববার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সেখানে ২৭ মে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে বলে জানানো হয়েছে।

ঈদুল আজহা জিলহজ

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ১৮ মে ২০২৬

দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

বাংলাদেশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সারাদেশে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় চাঁদ দেখার তথ্য পাওয়ার পরই বিষয়টি নিশ্চিত করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (১৯ মে) থেকে দেশে জিলহজ মাস গণনা শুরু হবে এবং ২৮ মে বৃহস্পতিবার দেশজুড়ে ঈদুল আজহা পালিত হবে।

এর আগে রোববার (১৭ মে) মধ্যপ্রাচ্যসহ কয়েকটি দেশ ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করে। তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান ও ওমানসহ একাধিক দেশ ২৭ মে ঈদুল আজহা পালনের ঘোষণা দেয়।

অন্যদিকে সৌদি আরবে রোববার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সেখানে ২৭ মে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে বলে জানানো হয়েছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা