র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)–এর নাম পরিবর্তন বা নতুন কোনো এলিট ফোর্স গঠনের বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে বাহিনীটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র্যাবের কিছু সদস্যের কর্মকাণ্ডের কারণে বাহিনীটির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, যার প্রভাব আন্তর্জাতিক অঙ্গনেও পড়েছে। এ কারণে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, কোনো ব্যক্তির অপরাধের দায় পুরো বাহিনীর ওপর বর্তায় না। যেসব সদস্য অপরাধের সঙ্গে জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সালাউদ্দিন আহমেদ জানান, অতীতে র্যাবকে রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের অভিযোগও উঠেছে। বর্তমান সরকার এ বিষয়ে পুনর্বিবেচনা করছে এবং প্রয়োজনে নতুন কাঠামো বা নতুন এলিট ফোর্স গঠনের বিষয়টিও আলোচনায় রয়েছে।
মন্ত্রী আরও বলেন, র্যাবের কাঠামোগত পরিবর্তন বা নাম পরিবর্তন করা হলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে সরকার মনে করছে।

সোমবার, ১৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন