বিপ্লবী বার্তা

মূল পাতা

জাতীয়

হামের টিকা ইস্যুতে ড. ইউনূসসহ ২৪ জনের বিদেশযাত্রা রোধে রিট

ছবি : বিপ্লবী বার্তা

হামের টিকা ব্যবস্থাপনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। একই সঙ্গে রিটে ড. ইউনূস ও সাবেক উপদেষ্টাসহ মোট ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের আবেদনও জানানো হয়েছে।

রোববার (১৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। আবেদনে অভিযোগ করা হয়, হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততা রয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করেছে।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

এর আগে গত ৬ এপ্রিল একই ইস্যুতে সরকারের সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়। ওই সময় ব্যারিস্টার আশরাফুল ইসলাম দাবি করেন, দেশে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ইতোমধ্যে বহু শিশু মারা গেছে এবং অসংখ্য মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

নোটিশে বলা হয়, হামের টিকার মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্তের পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন প্রয়োজন। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ড. মুহাম্মদ ইউনূস, ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূর জাহান বেগম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকী, সাবেক প্রেস সচিব শফিকুল আলম এবং সংশ্লিষ্ট সাবেক ব্যক্তিগত সহকারীদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানানো হয়।

ড. ইউনূস হামের টিকা

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ১৮ মে ২০২৬

হামের টিকা ইস্যুতে ড. ইউনূসসহ ২৪ জনের বিদেশযাত্রা রোধে রিট

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

হামের টিকা ব্যবস্থাপনা নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। একই সঙ্গে রিটে ড. ইউনূস ও সাবেক উপদেষ্টাসহ মোট ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের আবেদনও জানানো হয়েছে।

রোববার (১৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। আবেদনে অভিযোগ করা হয়, হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততা রয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করেছে।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

এর আগে গত ৬ এপ্রিল একই ইস্যুতে সরকারের সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়। ওই সময় ব্যারিস্টার আশরাফুল ইসলাম দাবি করেন, দেশে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ইতোমধ্যে বহু শিশু মারা গেছে এবং অসংখ্য মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

নোটিশে বলা হয়, হামের টিকার মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্তের পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন প্রয়োজন। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ড. মুহাম্মদ ইউনূস, ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূর জাহান বেগম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকী, সাবেক প্রেস সচিব শফিকুল আলম এবং সংশ্লিষ্ট সাবেক ব্যক্তিগত সহকারীদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানানো হয়।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা