বিপ্লবী বার্তা

মূল পাতা

জাতীয়

দরিদ্র রোগীদের চিকিৎসা ব্যয় বহন করবে সরকার: আমীর খসরু

ছবি : বিপ্লবী বার্তা

সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয়ের দায়িত্ব সরকার নেবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

শনিবার (১৬ মে) চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকারি হাসপাতালের সীমিত সক্ষমতার কারণে দরিদ্র রোগীদের চিকিৎসার সুবিধা বাড়াতে বেসরকারি হাসপাতালের সঙ্গে সমন্বিত ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। এ ব্যবস্থায় চুক্তিভিত্তিকভাবে রোগীরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিলে তার ব্যয় বহন করবে সরকার।

তিনি আরও বলেন, দেশের স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি সেই অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। তিনি প্রাথমিক স্বাস্থ্যসেবাকে নাগরিকের মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করে বলেন, দীর্ঘদিন ধরে দেশের অনেক মানুষ মানসম্মত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ছিল। বর্তমান সরকার সার্বজনীন স্বাস্থ্যসেবা, প্রতিরোধমূলক চিকিৎসা এবং প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী করতে কাজ করছে।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর হয়ে উঠেছে। তাই মেডিকেল শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিভিত্তিক শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ বাড়াতে হবে। পাশাপাশি উন্নত শ্রেণিকক্ষ, মাল্টিমিডিয়া সুবিধা, ডিজিটাল লাইব্রেরি এবং খেলাধুলা ও বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থাও নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

দেশে মেডিকেল টেকনোলজিস্টের সংকটের কথাও তুলে ধরেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দক্ষ জনবলের অভাবে হাসপাতালগুলোতে থাকা ব্যয়বহুল চিকিৎসা যন্ত্রপাতির অনেকগুলোই কার্যকরভাবে ব্যবহার করা যাচ্ছে না। এ কারণে দেশে মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নতুন ভবনের নকশা নিয়েও মন্তব্য করেন মন্ত্রী। তার মতে, ভবনের প্রস্তাবিত পার্কিং সুবিধা পর্যাপ্ত নয়। বর্তমানে পরিকল্পনায় ৭২টি গাড়ি রাখার ব্যবস্থা থাকলেও বাস্তব প্রয়োজন বিবেচনায় অন্তত ২০০ থেকে ২৫০টি পার্কিং সুবিধা থাকা উচিত বলে মত দেন তিনি।

চিকিৎসা আমীর খসরু মাহমুদ চৌধুরী

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শনিবার, ১৬ মে ২০২৬

দরিদ্র রোগীদের চিকিৎসা ব্যয় বহন করবে সরকার: আমীর খসরু

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা