বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

সরিষাবাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

সরিষাবাড়ী বিএনপি কার্যালয়। ছবি: বিপ্লবী বার্তা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় স্থানীয় বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে রাতের আঁধারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ শনিবার (১৬ মে) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিন্ন্যাফৈর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ এবং পুরো এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিন্ন্যাফৈর নতুন বাজারে ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য দলীয় সিদ্ধান্তে এই কার্যালয়টি স্থাপন করা হয়েছিল। চলতি বোরো মৌসুমে ধান কাটার ব্যস্ততার কারণে গত তিন দিন ধরে কার্যালয়টি তালাবদ্ধ ও বন্ধ ছিল।

শনিবার সকালে সুলতান ভূঁইঞা নামে স্থানীয় এক ব্যক্তি ওষুধ কেনার উদ্দেশ্যে বাজারে এসে বিএনপি কার্যালয়ের বাইরের তালাটি খোলা দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি ভেতরে গিয়ে দেখেন—কার্যালয়ের ভেতরের দলীয় ব্যানার, ফেস্টুন, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে আছে।

অগ্নিসংযোগের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির শত শত নেতাকর্মী তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসেন এবং ঘটনার প্রতিবাদে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে বাজারে জড়ো হন। খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আ. মজিদ এবং পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন এক যৌথ বিবৃতিতে বলেন:

“এটি একটি পরিকল্পিত নাশকতা। রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে কাপুরুষের মতো বন্ধ কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

তবে এই অগ্নিসংযোগের ঘটনায় এখনো পর্যন্ত জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

সরিষাবাড়ী থানার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, ঘটনার পর থেকে বিন্ন্যাফৈর নতুন বাজার ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি ও টহল বাড়ানো হয়েছে।

পুলিশ বিএনপি অগ্নিসংযোগ পুলিশ

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শনিবার, ১৬ মে ২০২৬

সরিষাবাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা