পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো যাত্রীদের যাতায়াত সহজ করতে বিশেষ বাস সার্ভিস চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। আগামী ২৩ মে থেকে দেশের বিভিন্ন রুটে ‘ঈদ স্পেশাল’ বাস চলাচল শুরু করবে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৪ মে) বিআরটিসির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ঈদে বাড়ি ফেরা যাত্রীদের নিরাপদ, স্বস্তিদায়ক ও কম খরচে ভ্রমণের সুযোগ করে দিতেই বিশেষ এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিআরটিসি জানিয়েছে, ঈদ স্পেশাল বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৭ মে থেকে। যাত্রীরা আগাম টিকিট সংগ্রহ করে দেশের বিভিন্ন গন্তব্যে সাশ্রয়ী ভাড়ায় ভ্রমণ করতে পারবেন।
এ ছাড়া সাধারণ মানুষকে বিআরটিসির এই বিশেষ সেবা গ্রহণের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন