বিপ্লবী বার্তা

মূল পাতা

জাতীয়

এআই সম্ভাবনার পাশাপাশি ঝুঁকিও বিবেচনায় রাখতে হবে- তথ্য প্রতিমন্ত্রীর

ছবি : বিপ্লবী বার্তা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি এর অপব্যবহার রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। 

বৃহস্পতিবার (১৪ মে) ঢাকার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট-এ অনুষ্ঠিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

‘চলচ্চিত্র ও বিজ্ঞাপন পরিবেশনা ও বিপণনে এআই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে গুজব ও অপতথ্য বিস্তার রোধ কৌশল’ শীর্ষক এ আয়োজন যৌথভাবে করে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)।

প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল কনটেন্ট, চলচ্চিত্র ও গণমাধ্যমে এআই প্রযুক্তিকে উদ্ভাবনের সহায়ক হিসেবে কাজে লাগাতে হবে। একইসঙ্গে ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তিকর কনটেন্ট ছড়িয়ে পড়া ঠেকাতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

কর্মশালায় আলোচকরা জানান, ডিপফেক, ভুয়া ভিডিও এবং এআইনির্ভর বটের মাধ্যমে অপতথ্য ছড়ানোর ঝুঁকি দিন দিন বাড়ছে। তবে ফ্যাক্ট-চেকিং টুল ও অ্যালগরিদমিক শনাক্তকরণ ব্যবস্থার মাধ্যমে এসব অপপ্রচার প্রতিরোধেও এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চলচ্চিত্র নির্মাতা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর শিক্ষক লাবিব নাজমুস ছাকিব। তিনি চলচ্চিত্র নির্মাণে ডি-এজিং, ভার্চুয়াল প্রোডাকশন ও ভয়েস ক্লোনিং প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করেন। পাশাপাশি লেখকত্ব, কপিরাইট ও সেন্সরশিপের মতো নতুন চ্যালেঞ্জের বিষয়ও তুলে ধরেন।

আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিসিটিআইয়ের বিভিন্ন কোর্সের সনদ বিতরণও অনুষ্ঠিত হয়। এতে আরও বক্তব্য দেন ড. মো. আলম মোস্তফা, রওনক জাহান এবং প্রবীণ চলচ্চিত্র পরিচালক রফিকুজ্জামান।

এআই তথ্য প্রতিমন্ত্রীর

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

এআই সম্ভাবনার পাশাপাশি ঝুঁকিও বিবেচনায় রাখতে হবে- তথ্য প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি এর অপব্যবহার রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। 

বৃহস্পতিবার (১৪ মে) ঢাকার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট-এ অনুষ্ঠিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

‘চলচ্চিত্র ও বিজ্ঞাপন পরিবেশনা ও বিপণনে এআই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে গুজব ও অপতথ্য বিস্তার রোধ কৌশল’ শীর্ষক এ আয়োজন যৌথভাবে করে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)।

প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল কনটেন্ট, চলচ্চিত্র ও গণমাধ্যমে এআই প্রযুক্তিকে উদ্ভাবনের সহায়ক হিসেবে কাজে লাগাতে হবে। একইসঙ্গে ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তিকর কনটেন্ট ছড়িয়ে পড়া ঠেকাতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

কর্মশালায় আলোচকরা জানান, ডিপফেক, ভুয়া ভিডিও এবং এআইনির্ভর বটের মাধ্যমে অপতথ্য ছড়ানোর ঝুঁকি দিন দিন বাড়ছে। তবে ফ্যাক্ট-চেকিং টুল ও অ্যালগরিদমিক শনাক্তকরণ ব্যবস্থার মাধ্যমে এসব অপপ্রচার প্রতিরোধেও এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চলচ্চিত্র নির্মাতা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর শিক্ষক লাবিব নাজমুস ছাকিব। তিনি চলচ্চিত্র নির্মাণে ডি-এজিং, ভার্চুয়াল প্রোডাকশন ও ভয়েস ক্লোনিং প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করেন। পাশাপাশি লেখকত্ব, কপিরাইট ও সেন্সরশিপের মতো নতুন চ্যালেঞ্জের বিষয়ও তুলে ধরেন।

আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিসিটিআইয়ের বিভিন্ন কোর্সের সনদ বিতরণও অনুষ্ঠিত হয়। এতে আরও বক্তব্য দেন ড. মো. আলম মোস্তফা, রওনক জাহান এবং প্রবীণ চলচ্চিত্র পরিচালক রফিকুজ্জামান।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা