বিপ্লবী বার্তা

মূল পাতা

জাতীয়

আলেম-ওলামাদের ওপর অবিচার মেনে নেওয়া হবে না: ধর্মমন্ত্রী কায়কোবাদ

ছবি : বিপ্লবী বার্তা

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, প্রয়োজনে যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছেন তিনি। তবে আলেম-ওলামাদের ওপর কোনো ধরনের অবিচার, অত্যাচার বা জুলুম সহ্য করা হবে না বলে জানিয়েছেন তিনি।

রোববার (১৭ মে) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ‘কুরবানির পশুর কাঁচা চামড়া সংরক্ষণে আলেম-ওলামাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মাদ্রাসা ও আলেম-ওলামাদের যেন কোনোভাবেই বঞ্চিত না করা হয় সে বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে এবং সরকার সে বিষয়ে সচেষ্ট আছে। তিনি আরও বলেন, ইসলামের প্রচার ও মাদ্রাসা পরিচালনায় আলেমদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ধারাবাহিকতা আল্লাহর রহমতে কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে।

চামড়া সংরক্ষণ প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, অতীতে যথাযথ সংরক্ষণ না হওয়ায় অনেক সময় চামড়া নষ্ট হয়েছে বা কম দামে বিক্রি করতে হয়েছে। এমন পরিস্থিতি যেন আর না ঘটে, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি চামড়ার গুণগত মান ঠিক রেখে সংগ্রহ ও সংরক্ষণ ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন এবং চামড়া সিন্ডিকেট ও দালালচক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।

এ সময় তিনি আলেম-ওলামাদের সমাজের ধারক ও বাহক হিসেবে উল্লেখ করে বিভিন্ন ঐতিহাসিক ও রাজনৈতিক প্রসঙ্গও তুলে ধরেন। একইসঙ্গে তিনি বলেন, অতীতের বিভিন্ন আন্দোলন ও রাজনৈতিক প্রক্রিয়ায় আলেম-ওলামাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকর্তা, মাদ্রাসা শিক্ষক, খতিব, ইমাম ও আলেম-মাশায়েখরা সভায় অংশ নেন এবং চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করার আহ্বান জানান।

ধর্মমন্ত্রী কায়কোবাদ আলেম-ওলামা

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ১৮ মে ২০২৬

আলেম-ওলামাদের ওপর অবিচার মেনে নেওয়া হবে না: ধর্মমন্ত্রী কায়কোবাদ

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, প্রয়োজনে যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছেন তিনি। তবে আলেম-ওলামাদের ওপর কোনো ধরনের অবিচার, অত্যাচার বা জুলুম সহ্য করা হবে না বলে জানিয়েছেন তিনি।

রোববার (১৭ মে) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ‘কুরবানির পশুর কাঁচা চামড়া সংরক্ষণে আলেম-ওলামাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মাদ্রাসা ও আলেম-ওলামাদের যেন কোনোভাবেই বঞ্চিত না করা হয় সে বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে এবং সরকার সে বিষয়ে সচেষ্ট আছে। তিনি আরও বলেন, ইসলামের প্রচার ও মাদ্রাসা পরিচালনায় আলেমদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ধারাবাহিকতা আল্লাহর রহমতে কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে।

চামড়া সংরক্ষণ প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, অতীতে যথাযথ সংরক্ষণ না হওয়ায় অনেক সময় চামড়া নষ্ট হয়েছে বা কম দামে বিক্রি করতে হয়েছে। এমন পরিস্থিতি যেন আর না ঘটে, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি চামড়ার গুণগত মান ঠিক রেখে সংগ্রহ ও সংরক্ষণ ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন এবং চামড়া সিন্ডিকেট ও দালালচক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।

এ সময় তিনি আলেম-ওলামাদের সমাজের ধারক ও বাহক হিসেবে উল্লেখ করে বিভিন্ন ঐতিহাসিক ও রাজনৈতিক প্রসঙ্গও তুলে ধরেন। একইসঙ্গে তিনি বলেন, অতীতের বিভিন্ন আন্দোলন ও রাজনৈতিক প্রক্রিয়ায় আলেম-ওলামাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকর্তা, মাদ্রাসা শিক্ষক, খতিব, ইমাম ও আলেম-মাশায়েখরা সভায় অংশ নেন এবং চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করার আহ্বান জানান।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা