মোটরসাইকেল মালিকদের ওপর নতুন করে কর আরোপের উদ্যোগকে জনস্বার্থবিরোধী হিসেবে আখ্যায়িত করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১৭ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী সরকার মোটরসাইকেল মালিকদের ওপর অতিরিক্ত কর আরোপের পরিকল্পনা করছে। তবে মোটরসাইকেল ব্যবহারকারীরা সাধারণত ধনী শ্রেণির মানুষ নন, বরং জীবিকা ও দৈনন্দিন প্রয়োজনেই এই বাহনের ওপর নির্ভর করেন।
তিনি আরও বলেন, রাষ্ট্রের রাজস্ব বাড়াতে করের আওতা সম্প্রসারণ প্রয়োজন হতে পারে, তবে জীবনসংগ্রামে থাকা সাধারণ মানুষের ওপর বাড়তি কর চাপানো উচিত নয়।
ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করেন, সরকার যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে, তবে তা পুনর্বিবেচনা করবে। অন্যথায় এটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার, ১৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন