বিপ্লবী বার্তা

মূল পাতা

জাতীয়

পরিবেশবান্ধব জ্বালানির বিকল্প নেই — প্রধানমন্ত্রী

ছবিঃ বিপ্লবী বার্তা

বাংলাদেশকে পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতিনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, টেকসই ও আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।

রোববার (২৪ মে) সকালে জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ কার্যক্রম উদ্বোধনের পর দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশবান্ধব জ্বালানির বিকল্প নেই। তার মতে, জ্বালানি খাতকে টেকসই ও স্বনির্ভর করা এখন শুধু উন্নয়নের অংশ নয়, বরং জাতীয় নিরাপত্তার সঙ্গেও সরাসরি সম্পর্কিত।

তিনি আরও বলেন, দেশের সর্বোচ্চ আইনসভা ভবনে সৌরশক্তির ব্যবহার শুরু হওয়া একটি প্রতীকী পদক্ষেপ, যা প্রমাণ করে যে সরকার শুধু নীতিগত ঘোষণা নয়, বাস্তব কার্যক্রমের মাধ্যমেও পরিবর্তন আনতে চায়।

জাতীয় সংসদ ভবন-এর এ উদ্যোগ সরকারি ও বেসরকারি খাতকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে উৎসাহিত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী দেশের টেকসই উন্নয়ন ও সবুজ রাষ্ট্র গঠনে সৌরবিদ্যুৎ ব্যবহারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ২৪ মে ২০২৬

পরিবেশবান্ধব জ্বালানির বিকল্প নেই — প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

বাংলাদেশকে পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতিনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, টেকসই ও আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।

রোববার (২৪ মে) সকালে জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ কার্যক্রম উদ্বোধনের পর দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশবান্ধব জ্বালানির বিকল্প নেই। তার মতে, জ্বালানি খাতকে টেকসই ও স্বনির্ভর করা এখন শুধু উন্নয়নের অংশ নয়, বরং জাতীয় নিরাপত্তার সঙ্গেও সরাসরি সম্পর্কিত।

তিনি আরও বলেন, দেশের সর্বোচ্চ আইনসভা ভবনে সৌরশক্তির ব্যবহার শুরু হওয়া একটি প্রতীকী পদক্ষেপ, যা প্রমাণ করে যে সরকার শুধু নীতিগত ঘোষণা নয়, বাস্তব কার্যক্রমের মাধ্যমেও পরিবর্তন আনতে চায়।

জাতীয় সংসদ ভবন-এর এ উদ্যোগ সরকারি ও বেসরকারি খাতকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে উৎসাহিত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী দেশের টেকসই উন্নয়ন ও সবুজ রাষ্ট্র গঠনে সৌরবিদ্যুৎ ব্যবহারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা